মঙ্গলবার ● ১৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » সর্বাত্মক লকডাউন কার্যকরি করতে যুদ্ধকালীন পরিস্থিতির মত সরকারের সর্বাত্মক ও সমন্বিত পদক্ষেপ জরুরী
সর্বাত্মক লকডাউন কার্যকরি করতে যুদ্ধকালীন পরিস্থিতির মত সরকারের সর্বাত্মক ও সমন্বিত পদক্ষেপ জরুরী
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকরি করতে সরকারের সর্বাত্মক ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। যুদ্ধকালীন পরিস্থিতির মত করোনা দুর্যোগ মোকাবেলায় জরুরী ভিত্তিতে সমস্ত প্রতিষ্ঠানিক সক্ষমতা, অভিজ্ঞতা ও সম্পদ কাজে লাগানো প্রয়োজন। সরকারের নীতিনির্ধারক ও কর্মকর্তাদের প্রচারসর্বস্বতা পরিহার করে ও কথা কম বলে মহামারী মোকাবেলার বাস্তব কাজে সর্বোচ্চ মনযোগ দেয়া প্রয়োজন। তিনি বলেন, শ্রমজীবী-মেহনতি, দিনমজুর ও স্বল্প আয়ের পরিবারসমূহের কাছে খাদ্য ও নগদ অর্থ না পৌঁছানো না গেলে কেবল সরকারি ঘোষণা দিয়ে লকডাউন কার্যকরি করা যাবে না। তিনি অনতিবিলম্বে এসব পরিবারসমূহের কাছে এক মাসের খাবার ও নগদ পাঁচ হাজার টাকা করে পৌঁছানোর দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন করোনা মহামারীর এক বছর পর পরোনার পরীক্ষা ও চিকিৎসার ব্যাপারে অভিজ্ঞতা, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার অজুহাত দেবার সুযোগ নেই। তিনি সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালসমূহকেও করোনার চিকিৎসায় যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রীর আমদানি ও কেনাকাটা নিয়ে এখনও বড় ধরনের সংকট রয়েছে। তিনি এসব খাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানান।
একই সাথে তিনি করোনার টিকা আমদানির ব্যাপারে জরুরী ভিত্তিতে বিকল্প উৎস খুঁজে বের করারও দাবি জানান।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন সর্বাত্মক লকডাউনের মধ্যে গার্মেন্টসসহ শিল্প-কারখানা চালু রাখার সিদ্ধান্ত স্ববিরোধী। এই ব্যাপারে তাদের যুক্তি গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, শ্রমিকেরা যদি ব্যাপকভাবে সংক্রমিত হতে থাকেন তাহলে তার দায়দায়িত্ব মালিক পক্ষ ও সরকারকেই বহন করতে হবে।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 