সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » সরকারের দুর্বলতার সুযোগ গ্রহণ করছে চাতালের মালিক ও অসৎ চাল ব্যবসায়ীরা
সরকারের দুর্বলতার সুযোগ গ্রহণ করছে চাতালের মালিক ও অসৎ চাল ব্যবসায়ীরা
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে চালের দামের লাগামহীন উর্ধ্বগতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে চাতালের মালিক ও চালের বাজার সিণ্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ধান-চালের এই ভরা মৌসুমে আকস্মিকভাবে চালের মূল্যবৃদ্ধির কোন কারন নেই। সরকারের দুর্বলতা ও অকার্যকরি বাজার মনিটরিং ব্যবস্থার সুযোগ চাল ব্যবসার সাথে যুক্ত অসৎ ও মুনাফালোভী সিণ্ডিকেটসমূহ কৃত্রিম সংকট তৈরী করে ভোক্তাদের পকেট থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে; জনগণকে রীতিমত তারা জিম্মি করে ফেলেছে। সবচেয়ে কষ্টের মধ্যে পড়েছে স্বল্প আয়ের গরীব মানুষ। এর মধ্যে তারা মোটা চালের দাম ৪৮ শতাংশ, মাঝারি ২৩ শতাংশ এবং এবং চিকন চালের দাম ২০ শতাংশের উপর বৃদ্ধি করেছে। দাম বৃদ্ধির এই বেপরোয়া ধারা এখনও অব্যাহত রয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, দেরীতে ধান-চাল ক্রয়ে সরকারী উদ্যোগ শুরু করায় এবং প্রয়োজনের তুলনায় সংগ্রহ অনেক কম থাকায় অসৎ আড়তদার, ব্যবসায়ী ও চাতালের মালিকেরা এই সুযোগ গ্রহণ করছে। তিনি এই পরিস্থিতি থেকে বেরিসয়ে আসতে সরকারি তৎপরতাকে বিলম্বিত ও অপ্রতুল হিসাবে আখ্যায়িত করেন। তিনি অনতিবিলম্বে সরকারি সংগ্রহ অভিযান বৃদ্ধি করে খোদ উৎপাদক চাষীদের কাছ থেকে ধান কেনার দাবি জানান।
বিবৃতিতে তিনি পরিস্থিতি মোকাবেলায় টিসিবির তৎপরতা বৃদ্ধি, গ্রাম শহরের শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। তিনি অসৎ ব্যবসায়ীদের জিম্মি দশা থেকে বেরিয়ে আসতে চালসহ ৮টি জরুরী খাদ্যপণ্যের উৎপাদন, বিপণন ও বন্টন ব্যবস্থায় সরকারের বর্ধিত ভূমিকা গ্রহণের আহ্বান জানান।




১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন 