রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪২ নাগরিকের অসদাচরণের অভিযোগ জনগণের পুঞ্জিভূত অভিযোগের প্রতিফলন
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪২ নাগরিকের অসদাচরণের অভিযোগ জনগণের পুঞ্জিভূত অভিযোগের প্রতিফলন
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশের ৪২ বিশিষ্ট নাগরিক কর্তৃক গুরুতর অসদাচরণের অভিযোগ করে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠানোর ঘটনাকে কমিশন সম্পর্কে দেশের জনগণের পুঞ্জিভূত অভিযোগের বহিঃপ্রকাশ হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন ইসি জনগণের ভোটাধিকার কেড়ে নেয়াসহ গোটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করে দিয়েছে এই ক্ষেত্রে তার কোন দ্বিতীয় নজির নেই। এর সাথে বিশিষ্ট নাগরিকেরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আর্থিক অনিয়মের যেসমস্ত অভিযোগ উত্থাপন করেছেন বাংলাদেশে তারও কোন উদাহারণ নেই। এসব মারাত্মক অভিযোগের তদন্তে নাগরিকবৃন্দ সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার যে দাবি জানিয়েছেন তাও জনদাবির প্রতিফলন
বিবৃতিতে তিনি বলেন, এই ধরনের অভিযোগের পর নির্বাচন কমিশনের সদস্যদের দায়িত্বে থাকার নৈতিক অধিকার থাকে না। তিনি অনতিবিলম্বে এতসব গুরুতর অভিযোগের পর অভিযোগসমূহের সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্তের স্বার্থে নৈতিক দায়িত্ব নিয়ে স্বেচ্ছায় তাদের বর্তমান পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। দায়িত্ব থেকে সরে যেয়ে তারা প্রয়োজনে তাদের আত্মপক্ষ সমর্থন করতে পারেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব ব্যাপারে জনগণের শেষ ভরসাস্থল মহামান্য রাষ্ট্রপতি নিশ্চয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত নজিরবিহীন অভিযোগসমূহকে যথাযথভাবে আমলে নেবেন এবং তার পদের নৈতিক ক্ষমতাবলে উত্থাপিত অভিযোগসমূহের তদন্তের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
তিনি উল্লেখ করেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ এই সংবিধানের প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদা পুরোপুরি ভূলুন্ঠিত করেছেন। এর ফলে দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনই বিদায় নিয়েছে। এর দায়দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশনকে বহন করতে হবে।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 