শিরোনাম:
●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ●   ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ●   শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না ●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » তিস্তার পানি, সীমান্ত হত্যা বন্ধসহ নানা ইস্যুতে ভারতের সুস্পষ্ট কোন ঘোষণা পাওয়া যায়নি
প্রথম পাতা » আন্তর্জাতিক » তিস্তার পানি, সীমান্ত হত্যা বন্ধসহ নানা ইস্যুতে ভারতের সুস্পষ্ট কোন ঘোষণা পাওয়া যায়নি
১১৮২ বার পঠিত
শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিস্তার পানি, সীমান্ত হত্যা বন্ধসহ নানা ইস্যুতে ভারতের সুস্পষ্ট কোন ঘোষণা পাওয়া যায়নি

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে গতকাল বাংলাদেশ ও ভারতের দুই প্রধামন্ত্রীর মধ্যকার ভার্চুয়াল মিটিং সম্পর্কে হতাশা ব্যক্ত করেছেন এবং বলেছেন তিস্তার পানি ও সীমান্তে বাংলাদেশীদের হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে বাংলাদেশকে আবারও আশ্বাসেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। এই মিটিং এ ভারত তিস্তার পানির উপর বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আশাব্যাঞ্জক কিছুই বলতে পারেনি। এই প্রশ্নে ভারত বাংলাদেশকে আবারও গভীরভাবে হতাশ করেছে এবং বাংলাদেশের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নটিকে ঝুলিয়ে রাখার কৌশল গ্রহণ করেছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যা বন্ধের ব্যাপারেও শীর্ষ মিটিং এ ভারতের কাছ থেকে সুস্পষ্ট কোন ঘোষণা আদায় করা যায়নি। তিনি বলেন, ১৬ ডিসেম্বরেও সীমান্তে বিএসএফ বাংলাদেশী নাগরিকদেরকে হত্যা করছে। তিনি বলেন, এসব সহিংস তৎপরতা সৎ প্রতিবেশীর পরিচয় বহন করে না।

তিনি উল্লেখ করেন, ভারতের সাথে ঋণ চুক্তির বাস্তবায়নের চিত্র নৈরাশাজানক। তিনি বলেন চুক্তি বাস্তবায়নে অবকাঠামোর ইট, বালু, সিমেন্ট ও শ্রমশক্তির বড় অংশ যদি ভারত থেকে আমদানী করতে হয় তাহলে বাংলাদেশের জন্য এসব চুক্তির উপযোগিতা কি ? তিনি সমগ্র ঋণ চুক্তির পর্যালোচনার দাবি করেন।

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে প্রত্যাবর্তনের ব্যাপারে ভারত ইতিবাচক মনোভাব দেখালেও আন্তর্জাতিক ফোরামে এই ইস্যুতে ভারত নিরব থেকেছে এবং বাংলাদেশের পক্ষে পরিস্কারভাবে অবস্থান নিতে পারেনি।

বিবৃতিতে তিনি ন্যায্যতা, সমমর্যাদা, পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের সাথে দ্বি-পাক্ষিক সমস্যাদি সমাধানের আহ্বান জানান।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি
ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল
গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে
রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে  আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ
সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে

আর্কাইভ