শিরোনাম:
●   সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক উদাহরণ ●   প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জুঁই চাকমার ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   কারো কোন কথায় প্রভাবিত না হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি জুঁই চাকমার উদাত্ত আহ্বান
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পার্টি » লুটেরা আর দুর্বৃত্তদের হাতে বাংলাদেশের ভবিষ্যতৎ ছেড়ে দেয়া যাবে না বরিশালে সাইফুল হক
প্রথম পাতা » পার্টি » লুটেরা আর দুর্বৃত্তদের হাতে বাংলাদেশের ভবিষ্যতৎ ছেড়ে দেয়া যাবে না বরিশালে সাইফুল হক
৭১২ বার পঠিত
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লুটেরা আর দুর্বৃত্তদের হাতে বাংলাদেশের ভবিষ্যতৎ ছেড়ে দেয়া যাবে না বরিশালে সাইফুল হক

---বরিশাল :: আজ বরিশালে আয়োজিত আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর উদযাপনের প্রাক্কালে বাংলাদেশ এখন স্বাধীনতার ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বিপরীতে হাঁটছে। দেশকে সংবিধানের চার মূলনীতির বিপরীতে নিয়ে যাওয়া হয়েছে। গত পাঁচ দশকে সরকার ও শাসকগোষ্ঠির চরম ব্যর্থতা ও দেউলিয়াত্বের কারণে জনগণের মুক্তির আকাঙ্খা প্রতারিত হয়েছে। পাকিস্তানী জমানার মত এক দেশে দুই সমাজ-দুই অর্থনীতি কায়েম করা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। উন্নয়নের কথা বলে গণতন্ত্র ও সুশাসন একসাথেই নির্বাসনে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিশ্চয় আমরা টেকসই উন্নয়ন চাই। কিন্তু যে উন্নয়ন দুর্নীতি, লুটপাট, জবরদখল, সন্ত্রাস, মাফিয়াতন্ত্র কায়েম করে, মানুষকে বেকার করে, তাদের অধিকার কেড়ে নেয় তা উন্নয়ন নয়। তিনি বলেন, উন্নয়নের কথা বলে জনঅধিকার কেড়ে নেয়া যাবে না, কর্তৃত্ববাদী স্বৈরশাসন বহাল রাখা যাবে না। তিনি বলেন, বর্তমান সরকার ও লুটেরা শাসকগোষ্ঠি আমাদের সম্ভাবনাময় দেশ ও জনগোষ্ঠিকে এক দিশাহীন, আশাহীন নৈরাজ্যিক অবস্থার মধ্যে নিক্ষেপ করেছে। তাই এদের কাছে দেশ ও জনণের কোন ভবিষ্যত নেই। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধের স্বপ্ন-আকাঙ্খা বাস্তবায়নে তিনি প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির রাজপথে আন্দোলনের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ৭১’র মুক্তিযুদ্ধের আকাঙ্খা বাস্তবায়য়নে আমাদের জনগণকে আরেকটি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হতে হবে।

বরিশাল প্রেসক্লাবে আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব মিলায়তনে ‘স্বাধীনতার ৫০ বছর-গণতন্ত্রের সংকট ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার আহ্বায়ক সিকদার হারুন রশীদ মাহমুদের সভাপতিত্বে এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দু, পার্টির বরিশাল জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম, জসিমউদ্দীন রাড়ি প্রমুখ।

আলোচনা সভায় বহ্নিশিখা জামালী বলেন, ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার ছাড়া স্বাধীনতার কোন অর্থ নেই, নিজেদেরকে গণতান্ত্রিক বলে দাবি করতে চাইলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।

আকবর খান বলেন, বাংলাদেশ আজ লুটেরা, দুর্নীতিবাজ ও ধর্ষকের লীলাভূমিতে পরিণত হয়েছে। সশস্ত্র মুক্তিযুদ্ধের বাংলাদেশের অপার সম্ভাবনাকে এরা ভূলুন্ঠিত করেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আজ জনগণের নিজস্ব শক্তি বিকশিত করতে হবে।

সভার সভাপতি হারুন রশীদ মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে অধিকার ও মুক্তি লাভে দেশের জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে।

পার্টির ১৬ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠিত

এর আগে সকালে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সিকদার হারুন রশীদ মাহামুদকে আহ্বায়ক এবং সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট পার্টির বরিশাল জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।





পার্টি এর আরও খবর

প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত
ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জুঁই চাকমার ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জুঁই চাকমার
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক
নির্বাচন নিরপেক্ষ না হলে গণঅভ্যর্থন  এর অর্জন বিফলে যাবে : জুঁই চাকমা নির্বাচন নিরপেক্ষ না হলে গণঅভ্যর্থন এর অর্জন বিফলে যাবে : জুঁই চাকমা
আমি  দায়িত্ব পেলে, কর্ণফুলী পেপার মিলকে আধুনিকায়ন করা হবে কাপ্তাইয়ে জুঁই চাকমা আমি দায়িত্ব পেলে, কর্ণফুলী পেপার মিলকে আধুনিকায়ন করা হবে কাপ্তাইয়ে জুঁই চাকমা
কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক  রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক

আর্কাইভ