শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » কেন্দ্রীয় শহীদ মিনারে আজীবন বিপ্লবী কমরেড আজিজুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন
কেন্দ্রীয় শহীদ মিনারে আজীবন বিপ্লবী কমরেড আজিজুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকা :: প্রবীণ বিপ্লবী জনেনতা ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড আজিজুর রহমানের মরদেহ আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে বিভিন্ন বাম প্রগতিশীল দল, শ্রেণী পেশার সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তার মরদেহে পুস্পস্তবক অর্পণ করে তাঁর বিপ্লবী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, ঢাকা মহানগরীর জোনায়েত হোসেন, রাশিদুল ইসলাম রাসেল, বিপ্লব হোসেন খান প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৯ বাম সংগঠন, ইউনাইটেড কমিউনিস্ট লীগসহ বিভিন্ন শ্রেণী-গণসংগঠনের নেতৃবৃন্দ তাঁর মরদেহে পুস্পস্তবক অর্পণ করেন।
এক মিনিট নিরবতা পালন ও আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে তাঁর প্রতি সম্মান জানানো হয়।
আগামীকাল সকাল ১০টায় খুলনায় হাদিস পার্কে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং তারপর সাতক্ষীরার তালায় তার কৃষক আন্দোলনের প্রধান ক্ষেত্র তাঁকে দাফন করা হবে।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 