শিরোনাম:
●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ●   ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ●   শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না ●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় অভিযোগ গঠনে নিন্দা
প্রথম পাতা » ঢাকা » দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় অভিযোগ গঠনে নিন্দা
৮২২ বার পঠিত
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় অভিযোগ গঠনে নিন্দা

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় দ্রুত গতিতে অভিযোগ গঠনে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন বিশেষ উদ্দেশ্য নিয়েই যে প্রথম আলোর জনপ্রিয় সম্পাদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও অভিযোগ গঠন সচেতন যে কেউই তা বুঝতে পারেন। তিনি বলেন, কিশোর আলোর এক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ছাত্রের বেদনাদায়ক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পত্রিকার সম্পাদক মতিউর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। দুর্ঘটনার দিন কিশোর আলোর অনুষ্ঠানে মতিউর রহমান উপস্থিত না থাকলেও তাকে যুক্ত করে মামলা দায়ের ও অভিযোগ গঠন যে স্পষ্টতই হয়রানিমূলক তৎপরতা তা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। এসব পদক্ষেপ যে প্রথম আলো ও পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে অব্যাহত হয়রানি ও চাপে রাখার কৌশল তাও অত্যন্ত পরিস্কার। বিগত বহু বছর ধরেই প্রথম আলোকে নানা অপকৌশলে হয়রানি ও নাজেহাল করা হচ্ছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন জনগণের ভোটাধিকার হরণ করে ও দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থা বিদায় দিয়ে দেশে শ^াসরুদ্ধকর এক কর্তৃত্ববাদী শাসন চালু করা হয়েছে। মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা, নাগরিকদের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার নানা দিক থেকেই সংকুচিত ও অবরুদ্ধ। জাতীয় সংবাদ আজ বস্তুত; জনগণকে প্রতিনিধিত্ব করতে পারছে না; পারছে না জনগণের ক্ষোভ ও আশা আকাঙ্খা তুলে ধরতে। এরকম প্রতিকুল সময়ে সংবাদপত্রসহ গণমাধ্যমই জনগণের ভরসার বড় জায়গা। এই ক্ষেত্রে নানা প্রতিকুলতার মধ্যেও প্রথম আলো দেশ ও জনগণের সমস্যা-সংকট এবং স্বপ্ন-আকাঙ্খা পেশাদারি দক্ষতায় তুলে ধরে জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সচেষ্ট রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে প্রথম আলো ও তার সম্পাদকের এই সত্যনিষ্ঠ পেশাদারী ভূমিকা সরকার গণতান্ত্রিক সহিষ্ণুতা নিয়ে হজম করতে পারছে না। তিনি বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও চাপে রাখার উদ্দেশ্যে সংবাদকর্মীদের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, গ্রেফতার ও হয়রানি অব্যাহত রয়েছে। বিজ্ঞাপন নিয়ন্ত্রণসহ নানাভাবে সংবাদপত্র ও গণমাধ্যমের মুক্ত ও স্বাধীন ভূমিকা খর্ব করার অপতৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ গণমাধ্যমের বিরুদ্ধে এসব অসহিষ্ণুতা ও বিদ্বেষমূলক তৎপরতা দেশে অবশিষ্ট গণতান্ত্রিক পরিসরকে নষ্ট করে দেবে। গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন কেউই এ ধরনের অশুভ তৎপরতা মেনে নিতে পারে না।

বিবৃতিতে তিনি অনতিবিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রুজু করা হয়রানিমূলক মামলা ও অভিযোগ প্রত্যাহার করে নেবার আহ্বান জানান। একই সাথে তিনি গণমাধ্যম নিয়ন্ত্রণ করার অন্যায় তৎপরতা থেকে সরে আসার জন্যেও সরকারের প্রতি আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন

আর্কাইভ