শিরোনাম:
●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ●   ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ●   শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না ●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের কৃষকদের আন্দোলনের সাথে বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে সংহতি
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের কৃষকদের আন্দোলনের সাথে বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে সংহতি
১৬১২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের কৃষকদের আন্দোলনের সাথে বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে সংহতি

---ঢাকা ::কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে ভারতে কৃষি ও কৃষক বিরোধী মোদী সরকার প্রণীত তিনটি বিধান বাতিলের দাবিতে ভারতে গড়ে ওঠা কৃষক জাগরণের প্রতি বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে সমর্থন ও একাত্মতা ব্যক্ত করেছেন এবং বলেছেন লক্ষ লক্ষ কৃষকদের দিল্লীতে অবস্থান বিক্ষোভ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করেছে। নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি কর্পোরেট সংস্থা ও তাদের উগ্র মুনাফালোভী বাণিজ্যের স্বার্থে যে সকল বিধি প্রণয়ন করা হয়েছে তা ভারতের কৃষি ও কৃষককে আরো বিপর্যস্ত করবে। ভারতে কৃষকদের দাবী হচ্ছে কৃষি পণ্যের লাভজনক মূল্য, কৃষি উপকরণের ভুর্তকী প্রদান এবং কৃষি পণ্যের ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে রাষ্ট্রের অপ্রয়োজনীয় বিধি নিষেধ প্রত্যাহার করে কৃষি পণ্যের সহজলভ্য বাজারজাতকরণ। মোদী সরকার এই পথে না যেয়ে কর্পোরেট সংস্থা ও মধ্যস্বত্ত্বভোগীদের সুবিধা করে দিতে নতুন বিধি নিষেধ আরোপ করেছে।

নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যেই সরকারের এই কৃষি বিরোধী নানা বিধি নিষেধের কারণে রাজ্যে রাজ্যে বহু কৃষক ক্ষোভে দুঃখে ও হতাশায় আত্মহত্যা করেছে।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে কৃষি ও কৃষক বিরোধী সকল বিধি নিষেধ প্রত্যাহার করার জন্য ভারতের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সকালে পুরানা পল্টনস্থ মুক্তি ভবনে অনুষ্ঠিত কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের এক সভায় উপরোক্ত দাবি জানানো হয়।

কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের বর্তমান সমন্বয়ক বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ কৃষক সমিতি সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ কৃষক- খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশ কৃষক ফোরাম এর কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ প্রমুখ নেতৃবৃন্দ।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি
ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল
গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে
রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে  আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ
সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে

আর্কাইভ