শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খুলনা » রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেশের সম্পদ লুট করা চলবে না : বাম জোট
প্রথম পাতা » খুলনা » রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেশের সম্পদ লুট করা চলবে না : বাম জোট
৮৬০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেশের সম্পদ লুট করা চলবে না : বাম জোট

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে গত ১৯ অক্টোবর বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ খুলে দেয়া ও পাটকলসমূহ আধুনিকায়নের দাবিতে দেশব্যাপী সড়ক ও রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে খুলনায় গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ঘোষিত ‘বন্দিমুক্তি দিবস’-এর কেন্দ্রীয় কর্মসূচিতে নেতৃবৃন্দ আজ ২৯ অক্টোবর ২০২০ উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, ইউসিএল’র সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ফখরুদ্দিন কবীর আতিক, গণসংহতি আন্দোলনের সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল্লাহ সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক। সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আকবর খান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন দেশে লুটপাটের রাজত্ব চলছে। রাষ্ট্রীয় সম্পত্তি ব্যক্তিমালিকানায় দিয়ে দেয়ার জন্য সরকার বিরোধিতাকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করে কারারুদ্ধ করছে। গত ১৯ অক্টোবর পুলিশ কর্মসূচি থেকে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব ও সিপিবি নেতা এস এ রশিদ, যুগ্ম আহ্বায়ক ও বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, শ্রমিকনেতা অলিয়ার রহমান, শ্রমিকনেতা শামশেদ আলম শমশের, ছাত্র ফেডারেশনের নেতা আল-আমিন শেখ, ছাত্র ইউনিয়ন নেতা রবিউল ইসলাম রবিসহ ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। পরে ১৪ জনের নামসহ অজ্ঞাত ২০০/২৫০ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ধারায় অজামিনযোগ্য মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে কারারুদ্ধ করা হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নানা তালবাহানার পর আজ আদালত তাদের জামিন দিলেও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এরকম হামলা-মামলা দিয়ে বাম জোটের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। দুর্বার আন্দোলন গড়ে শ্রমিকবিরোধী আওয়ামী সরকারকে পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করা হবে। সেইসাথে নেতৃবৃন্দ বন্ধ পাটকলসমূহ খুলে দেয়ার দাবি জানান। তারা পাটকলসমূহে ৭০ বছরের পুরনো মেশিন ফেলে দিয়ে নতুন মেশিন দিয়ে পাটকলসমূহ আধুনিকায়ন করার দাবি জানান। তারা বলেন, সরকার পাটশ্রমিকদের চাকুরিচ্যুতির জন্য ৫ হাজার কোটি টাকা খরচ করতে রাজি আছে। কিন্তু মাত্র ১২০০ কোটি টাকা খরচ করে ২৫টি পাটকলকে অত্যাধুনিক কারখানায় পরিণত করা সম্ভব।
নেতৃবৃন্দ আরো বলেন, এ সরকার গণবিরোধী সরকার, নারীবিরোধী সরকার, শ্রমিকবিরোধী সরকার। এ সরকার ভোট ডাকাতির সরকার। ফ্যাসিবাদী দুঃশাসন থেকে দেশ বাঁচাতে মধ্যরাতের ভোট ডাকাতির এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। বাম জোটের নেতাকর্মীরা এ লড়াইকে বিজয়ী করবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।





খুলনা এর আরও খবর

সরকার ও তার অনুগতদের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনী তামাশাকে উন্মুক্ত নির্বাচন বলার অবকাশ নেই। এটা ছিল এক মহাপ্রতারনা : সাইফুল হক সরকার ও তার অনুগতদের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনী তামাশাকে উন্মুক্ত নির্বাচন বলার অবকাশ নেই। এটা ছিল এক মহাপ্রতারনা : সাইফুল হক
সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে রুজু করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অবিলম্বে প্রত্যাহার করুন সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে রুজু করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অবিলম্বে প্রত্যাহার করুন
জলবায়ুর বিপর্যয় রোধে দক্ষিনাঞ্চলের জন্য জরুরী ভিত্তিতে “জাতীয় টাস্কফোর্স” গঠন করুন জলবায়ুর বিপর্যয় রোধে দক্ষিনাঞ্চলের জন্য জরুরী ভিত্তিতে “জাতীয় টাস্কফোর্স” গঠন করুন
খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ
দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
সুন্দরবনে বারংবার অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর কার্যকরি পদক্ষেপ নিন - বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সুন্দরবনে বারংবার অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর কার্যকরি পদক্ষেপ নিন - বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক আবু তৈয়বকে অবিলম্বে মুক্তি দিন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক আবু তৈয়বকে অবিলম্বে মুক্তি দিন
রাষ্ট্রায়াত্ত্ব পাটকল রক্ষায় বাম নেতাকর্মীদের গ্রেফতারে নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাষ্ট্রায়াত্ত্ব পাটকল রক্ষায় বাম নেতাকর্মীদের গ্রেফতারে নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আর্কাইভ