শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খুলনা » রাষ্ট্রায়াত্ত্ব পাটকল রক্ষায় বাম নেতাকর্মীদের গ্রেফতারে নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » খুলনা » রাষ্ট্রায়াত্ত্ব পাটকল রক্ষায় বাম নেতাকর্মীদের গ্রেফতারে নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৯৬৬ বার পঠিত
সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রায়াত্ত্ব পাটকল রক্ষায় বাম নেতাকর্মীদের গ্রেফতারে নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে রাষ্ট্রায়াত্ত্ব পাটকল রক্ষায় বাম গণতান্ত্রিক জোট কর্তৃক আহুত সারাদেশে রাজপথ- রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে খুলনার ইস্টার্ন জুট মিলের সামনে অবরোধ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা, নেতাকর্মীদের গ্রেফতার ও গুরুতর আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন পুলিশের ন্যাক্কারজনক হামলা আক্রমন সরকারের চরম স্বেচ্ছাচারী ও ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। রাষ্ট্রায়াত্ত্ব পাটকলের মত জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে দমন-নিপীড়ন চালিয়ে সরকার আরো একবার গণবিরোধী চরিত্রের প্রকাশ করেছে। গণবিচ্ছিন্ন সরকার আজ এতটাই শংকিত যে একটা শান্তিপূর্ণ কর্মসূচিতেও তারা আতংকিত ও বেসামাল হয়ে পড়েছে।

তিনি উল্লেখ করেন খুলনায় এই অবরোধ কর্মসূচিতে পুলিশী হামলায় গুরুতর আহত হয়েছেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা ইকবাল কবির জাহিদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা রনজিৎ চট্টপাধ্যায়সহ শতাধিক নেতৃবৃ্ন্দ এবং গ্রেফতার করা হয়েছে নাগরিক কমিটির আহ্বায়ক ড. কুদরত ই খুদা, সিপিবি নেতা আব্দুর রশিদ, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু সহ আরো অনেককে।

বিবৃতিতে তিনি অনতিবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন। একই সাথে তিনি হামলা, আক্রমন ও দমন-পীড়নের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান।





খুলনা এর আরও খবর

সরকার ও তার অনুগতদের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনী তামাশাকে উন্মুক্ত নির্বাচন বলার অবকাশ নেই। এটা ছিল এক মহাপ্রতারনা : সাইফুল হক সরকার ও তার অনুগতদের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনী তামাশাকে উন্মুক্ত নির্বাচন বলার অবকাশ নেই। এটা ছিল এক মহাপ্রতারনা : সাইফুল হক
সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে রুজু করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অবিলম্বে প্রত্যাহার করুন সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে রুজু করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অবিলম্বে প্রত্যাহার করুন
জলবায়ুর বিপর্যয় রোধে দক্ষিনাঞ্চলের জন্য জরুরী ভিত্তিতে “জাতীয় টাস্কফোর্স” গঠন করুন জলবায়ুর বিপর্যয় রোধে দক্ষিনাঞ্চলের জন্য জরুরী ভিত্তিতে “জাতীয় টাস্কফোর্স” গঠন করুন
খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ
দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
সুন্দরবনে বারংবার অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর কার্যকরি পদক্ষেপ নিন - বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সুন্দরবনে বারংবার অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর কার্যকরি পদক্ষেপ নিন - বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক আবু তৈয়বকে অবিলম্বে মুক্তি দিন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক আবু তৈয়বকে অবিলম্বে মুক্তি দিন
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেশের সম্পদ লুট করা চলবে না : বাম জোট রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেশের সম্পদ লুট করা চলবে না : বাম জোট

আর্কাইভ