বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে সাংস্কৃতিক আন্দোলনে এই শূন্যতা পূরণ হবার নয়
হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে সাংস্কৃতিক আন্দোলনে এই শূন্যতা পূরণ হবার নয়
ঢাকা :: সংহতি সংস্কৃতি পরিষদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু এবং সাধারণ সম্পাদক অ্যাপোলো জামালী আজ এক বিবৃতিতে বীরমুক্তিযোদ্ধা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী সংগঠক গণসংস্কৃতি ফ্রন্টের সভাপতি হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক কৃতী সন্তানকে হারিয়েছে, সাংস্কৃতিক জগৎ হারিয়েছে এক পুরোধা নেতৃত্বকে।
বিবৃতিতে তারা বলেন, ষাট দশকে ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আনোয়ার খান জুনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শ্রমিক, কৃষকসহ গণমানুষের মুক্তির সংগ্রামে তিনি ছিলেন মুক্তির সংগ্রামী ও বন্ধুবৎসল, নিবেদিতপ্রাণ হায়দার আনোয়ার খান জুনোর শূন্যতা সহজে পূরণ হবার নয়।
তারা বলেন, তাঁর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 