বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » সিলেটে পুলিশী নির্যাতনে নিহত রায়হানের মায়ের সাথে দেখা করেছে বাম জোট নেতৃবৃন্দ
সিলেটে পুলিশী নির্যাতনে নিহত রায়হানের মায়ের সাথে দেখা করেছে বাম জোট নেতৃবৃন্দ
সিলেট :: বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ আজ ২৮ অক্টোবর সিলেটে পুলিশী নিপীড়নে নিহত রায়হান আহমদের মায়ের সাথে তাদের বাসায় সাক্ষাৎ করেন।
এসময় জোট সমন্বয়ক সিপিবি প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, ইউসিএল-এর সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আকবর খান, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড উজ্জ্বল রায়, বাম জোট সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর ও সিপিবি’র সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন প্রমুখ।
বাম জোট নেতৃবৃন্দ রায়হানের বাসভবনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পরে রায়হানের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন জোট নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, পুলিশের তদন্ত পুলিশের দ্বারা সম্ভব নয়। নেতৃবৃন্দ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যাকারী, হত্যকান্ডে সহযোগিতাকারী ও হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 