শিরোনাম:
●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ●   ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ●   শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না ●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » ফ্রান্সে মহানবী’র ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফরাসী প্রেসিডেন্টের বক্তব্য ইসলাম বিদ্বেষী,ক্ষমা প্রার্থনার আহ্বান
প্রথম পাতা » আন্তর্জাতিক » ফ্রান্সে মহানবী’র ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফরাসী প্রেসিডেন্টের বক্তব্য ইসলাম বিদ্বেষী,ক্ষমা প্রার্থনার আহ্বান
১১৫৭ বার পঠিত
বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রান্সে মহানবী’র ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফরাসী প্রেসিডেন্টের বক্তব্য ইসলাম বিদ্বেষী,ক্ষমা প্রার্থনার আহ্বান

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ফ্রান্সে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং তাকে কেন্দ্র করে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বক্তব্যকে ইসলাম বিদ্বেষী, ঘৃণা সৃষ্টিকারী ও উস্কানীমূলক হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী ফরাসী প্রেসিডেন্টের এই অপমানজনক বক্তব্য ইসলাম ধর্মাবলম্বীসহ যেকোন ধর্মপ্রাণ মানুষকেই ক্ষুব্ধ করবে। মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও তার রেশ ধরে ফরাসী প্রেসিডেন্টের চরম দায়িত্বহীন বক্তব্য ফ্রান্সে বসবাসরত ও বিরাট সংখ্যক মুসলমান জনগোষ্ঠির ধর্মীয় অনুভূতিতেও আঘাত হেনেছে। তিনি আপত্তিকর এই ধরনের বক্তব্য ও আচরণের জন্য ফরাসী প্রেসিডেন্টকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে উগ্র দক্ষিণপন্থী জাতীয়তাবাদীদের সমর্থন পেতে ইমানুয়েল ম্যাঁখোর ধর্মীয় বিদ্বেষ ও অসহিষ্ণুতাসৃষ্টিকারী বক্তৃতা-বিবৃতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ম্যাঁখোর ভূমিকায় ধর্মীয় সহনশীলতায় ফরাসী ঐতিহ্যকে যেমন কালিমালিপ্ত করেছে তেমনি গণতান্ত্রিক ফরাসী সমাজে ধর্মীয় ও সম্প্রদায়গত হিংসা, বিদ্বেষকে বাড়িয়ে তোলার রাস্তাও খুলে দিয়েছে। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলে বিশেষ কোন ধর্ম ও ধর্ম অনুভূতিকে হেয় করার কোন অবকাশ নেই।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মতপ্রকাশের জন্য আবার কাউকে আক্রমন করা, হত্যা করা বা এই ধরনের কোন পরিস্থিতি তৈরী করাও সমর্থনযোগ্য নয়।

বিবৃতিতে তিনি বাংলাদেশ সরকারকে ফরাসী দেশে ইসলামের নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনী ও ফরাসী প্রেসিডেন্টের দায়িত্বহীন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানোরও আহ্বান জানিয়েছেন।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি
ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল
গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে
রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে  আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ
সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে

আর্কাইভ