সোমবার ● ২৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » অপরাধীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
অপরাধীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ী থেকে নেমে সাংসদের পুত্র ইরফান সেলিম ও তার সহযোগিদের দ্বারা নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এসব ঘটনা ক্ষমতার দম্ভ আর মদমত্তার উলঙ্গ বহিঃপ্রকাশ। এই ধরনের ঘটনা নতুন বা আকস্মিক নয়। মাঝে মধ্যেই ক্ষমতাসীনেরা এই ধরনের বেপরোয়ার অপরাধমূলক তৎপরতা সংঘটিত করেন এবং অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতার জোরেই আবার তারা পার পেয়ে যায়। প্রভাবশালী ও ক্ষমতাশালীরা প্রায় রাস্তায় সিগন্যাল অমান্য করেন, উল্টো পথে যাবার চেষ্টা করেন। তাদের ক্ষমতা ও প্রভাবের দৌরাত্বে দায়িত্বরত ট্রাফিক পুলিশেরাও অনেক সময় অসহায় বোধ করেন। বিক্ষুব্ধ থাকলেও বেশীরভাগ ক্ষেত্রে তারা কিছু করতে পারে না।
বিবৃতিতে তিনি ভিআইপিগিরি সংস্কৃতির কারণে প্রতিনিয়ত নিরীহ মানুষকে হয়রানি, কখনও কখনও হামলা-আক্রমনের শিকার হতে হয়। তিনি বলেন, ক্ষমতাবানেরা অধিকাংশ ক্ষেত্রে কোনকিছুকেই পাত্তা দেয় না। সাধারণ নিয়ম-কানুন, বিধি-বিধানকেও তারা আমলে নেয় না। ক্রমবর্ধমান সামাজিক নৈরাজ্যের বিস্তৃতির ফলে ক্ষমতাবানদের যা খুশী তাই করার মনোভাব বাড়ছে। এ ধরনের পরিস্থিতি জননিরাপত্তার জন্য গভীর উদ্বেগ ও উৎকন্ঠার।
বিবৃতিতে তিনি নৌবাহিনীর কর্মকর্তার উপর হামলাকারী সকল অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সাথে তিনি ক্ষমতাবান এসব অপরাধীদের যাবতীয় অপতৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 