শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় » ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে ১২ অক্টোবর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম জোট
প্রথম পাতা » জাতীয় » ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে ১২ অক্টোবর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম জোট
৭১০ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে ১২ অক্টোবর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম জোট

---ঢাকা :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা গতকাল ৭ অক্টোবর ২০২০ সন্ধ্যা সাড়ে সাতটায় ২৩/২ তোপখানা রোডস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, পলিটব্যুরো সদস্য আকবর খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহিদুল ইসলাম সবুজ।
সভার এক প্রস্তাবে সারাদেশে ক্রমবর্ধমান নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সরকার নারী নির্যাতন-ধর্ষণ প্রতিরোধে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান সরকারের আমলে নারীর প্রতি সহিংসতা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রস্তাবে বলা হয়, সরকার অগণতান্ত্রিকভাবে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করে আছে বিধায় দুর্নীতি, লুটপাট, নারী ধর্ষণ নির্যাতন বন্ধে কোন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। কারণ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনসমূহ আজ ধর্ষকের আশ্রয় প্রশ্রয় দাতা। তাদের প্রত্যক্ষ-পরোক্ষ মদদেই নারীর উপর সহিংসতা চলছে। নোয়াখালী, সিলেটসহ সম্প্রতি যে সকল নারী নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটেছে তার সবগুলোর সাথেই আওয়ামী লীগের দলীয় লোকজন জড়িত। ফলে আইন শৃংঙ্খল বাহিনীও স্বাধীনভাবে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। ক্ষমতার দাপটে তারা ধরাকে সরা জ্ঞান করছে।
প্রস্তাবে বলা হয়, ধর্ষণ ও নারী নির্যাতনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এবং আইনের ফাঁক ফোকর গলিয়ে ধর্ষকেরা বেরিয়ে যায় বলে ধর্ষকেরা আরো উৎসাহিত হচ্ছে।
সভার প্রস্তাবে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত করে আইনের সংশোধন করা, ধর্ষকদের সরকারি দলের ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় না দেয়া, ধর্ষকদের আশ্রয়দাতা-পৃষ্ঠপোষকদের শাস্তির আওতায় আনাসহ নারী ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সাথে ধর্ষণ-নারীর প্রতি সংহিসতা বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও আইনের সংশোধনের দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল বাম প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও ব্যক্তি গোষ্ঠীর প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচি :
নোয়াখালী, সিলেট, খাগড়াছড়ি, সাভারসহ সারাদেশে নারী ধর্ষণ-নির্যাতন, খুনের বিচার - সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান, ধর্ষকদের আশ্রয়দাতা-পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনা, আইনের সংশোধনসহ নারীর নিরাপত্তা-মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ১২ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।





জাতীয় এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে

আর্কাইভ