শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় » মৌলভীবাজারে ছাত্র জোটের মিছিলে হামলা প্রমাণ করে সরকারি ছাত্র সংগঠন ধর্ষক-নিপীড়কদের বড় আশ্রয় কেন্দ্র
প্রথম পাতা » জাতীয় » মৌলভীবাজারে ছাত্র জোটের মিছিলে হামলা প্রমাণ করে সরকারি ছাত্র সংগঠন ধর্ষক-নিপীড়কদের বড় আশ্রয় কেন্দ্র
৭২৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৌলভীবাজারে ছাত্র জোটের মিছিলে হামলা প্রমাণ করে সরকারি ছাত্র সংগঠন ধর্ষক-নিপীড়কদের বড় আশ্রয় কেন্দ্র

ছবি : বিপ্লবী ওয়ার্কার্স পাটির লগোঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে মৌলভীবাজারের প্রগতিশীল ছাত্র জোটের নারী ও শিশু ধর্ষণ-নিপীড়ন বিরোধী বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও নেতাকর্মীদের গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন এসব হামলা-আক্রমনের ঘটনা প্রমাণ করে ধর্ষক-নিপীড়কদের বড় অংশকে এরাই লালন করে আসছে; ছত্রছায়া প্রদান করছে। সরকারি দলের ছাত্র সংগঠনের মদদেই শিক্ষাঙ্গণসহ নানা ক্ষেত্রে ছাত্র নামধারী ধর্ষক-লম্পটেরা আজ বেপরোয়া। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধু ধর্ষণ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে ছাত্রী ও নারী ধর্ষণের সাথে এদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসছে। মুখে ছাত্রলীগের নেতারা ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ করলেও এরাই যে ধর্ষক-দুর্বৃত্তদের প্রধান আশ্রয় কেন্দ্র বারবার তা বেরিয়ে আসছে। এসব ঘটনার দায়দায়িত্ব অবশ্যই সরকার ও সরকারি দলকে বহন করতে হবে।

বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন আজও ব্রাক্ষ্মণাড়িয়াসহ দেশের কয়েকস্থানে পুলিশ ধর্ষণ বিরোধী সমাবেশে বাঁধা প্রদান করেছে; ব্যানার কেড়ে নিয়েছে।

সরকারি দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ‘প্রতিবাদের প্রয়োজন নেই’ এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রতিবাদ-প্রতিরোধ না থাকলে গোটা দেশটাইতো ধর্ষক-দুর্বৃত্ত আর দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হবে। দেশটাকেই এরা দখল করে নেবে। তিনি এই ধরনের দায়িত্বহীন বক্তব্য প্রদান না করার জন্য নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানান। তিনি ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ আরো জোরদার করার ডাক দেন।

তিনি মৌলভীবাজারে মিছিলে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান।





জাতীয় এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে

আর্কাইভ