বুধবার ● ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » ধর্ষক-দুর্বৃত্তদের বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিরোধ জোরদার করতে হবে
ধর্ষক-দুর্বৃত্তদের বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিরোধ জোরদার করতে হবে
![]()
ঢাকা :: শিক্ষাঙ্গণসহ হত্যা-ধর্ষণ, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে শাহবাগে বিপ্লবী ছাত্র সংহতির প্রতিবাদী মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার প্রতিবাদ বন্ধ করলে দেশ ধর্ষক, দুর্বৃত্ত আর লুটেরাদের লীলাভূমিতে পরিণত হবে। এখুনি ধর্ষক-দুর্বৃত্তদের রুখে দিতে না পারলে এই দেশ আর বাসযোগ্য থাকবে না। তারা বলেন, করোনা মহামারী-দুর্নীতির মহামারী আর ধর্ষণের মহামারী দেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় সমাজবিরোধী এই অপরাধীরা আজ পুরোপুরি বেপরোয়া। সরকার দেশ চালাতে না পারায় সামাজিক নৈরাজ্য বেড়ে চলেছে। এর সুযোগ গ্রহণ করছে ধর্ষক, লম্পট আর গণবিরোধী দুশমনেরা। শিক্ষাঙ্গণকেও এরা কলুষিত করে ফেলেছে। শিক্ষাঙ্গণে যৌন সন্ত্রাসও বেড়ে চলেছে। দেশের ছাত্র-তরুণেরা এই পরিস্থিতি বরদাসত করতে পারে না। তারা এই পরিস্থিতি উত্তরণে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান। একই সাথে তারা জবরদখল-দুর্নীতি ও কর্তৃত্ববাদী অপশাসনের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক দেন।
বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক ফায়জুর রহমান মুনীরের সভাপতিত্বে এই প্রতিবাদী মানববন্ধনে ছাত্র সংহতির নেত্রী তিথি সুবর্ণা, বিপ্লব হোসেন খান, জোনায়েত হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিবাদী মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নারী নেত্রী, বহ্নিশিখা জামালী, রাশিদা বেগম, স্নিগ্ধা সুলতানা ইভা, খেতমজুর ইউনিয়ন নেতা আকবর খান, সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু, পাদুকা শ্রমিক নেতা মো. ইমরান হোসেন প্রমুখ।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 