সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » প্রতিরোধ ছাড়া ধর্ষক ও দুর্নীতিবাজদের হাত থেকে জনগণের নিস্তার নেই
প্রতিরোধ ছাড়া ধর্ষক ও দুর্নীতিবাজদের হাত থেকে জনগণের নিস্তার নেই
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে সিলেট, খাগড়াছড়ি, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন সামাজিক নৈরাজ্যের কারণে করোনা দুর্যোগের মধ্যেও ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়ন আশঙ্কাজনকভাবে অব্যাহত রয়েছে। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নামধারী সংঘবদ্ধ লম্পটেরা যেভাবে সদ্য বিবাহিত নারীকে গণধর্ষণ করেছে তার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া কঠিন। খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের বর্বরোচিত ঘটনা মারাত্মক আতঙ্কজনক পরিস্থিতি তৈরী করেছে। শিশু ও কিশোরীরা আজ ধর্ষকদের বড় টার্গেটে পরিণত হয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া ও পৃষ্ঠপোষকতার কারণে ধর্ষকেরা আজ বেপরোয়া। এই ধর্ষক ও লম্পটদের এক বড় অংশ এখন ছাত্রলীগসহ সরকারদলীয় বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় তাদের ধর্ষণ ও গুণ্ডামী অব্যাহত রেখেছে। তিনি বলেন, একদিকে দুর্নীতিবাজ আর অন্যদিকে ধর্ষক-নিপীড়কেরা আজ দেশ ও জনগণকে অনেকখানি জিম্মি করে ফেলেছে। ছাত্রলীগ এখন সংঘবদ্ধ অপরাধীদের বড় আশ্রয়কেন্দ্র হয়ে দাড়িয়েছে। অতীতে অসংখ্য ঘটনায় ছাত্রলীগের অপরাধীদের উপযুক্ত বিচার না হওয়ায় দিনে দিনে এরা ভয়ংকর হয়ে উঠছে। এসব রোমহর্ষক অপকর্মের দায়দায়িত্ব শেষ পযৃন্ত সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
তিনি অনতিবিলম্বে ধর্ষকদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে সকল অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টন্তমূলক বিচারের দাবি জানান। একই সাথে তিনি হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 