শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন ●   ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ●   ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ●   শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   বিদেশনির্ভর জ্বালানি নীতির কারনেই গ্যাস - বিদ্যুৎ এর বিদ্যমান সংকট ঘনীভূত হয়েছে ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
প্রথম পাতা » ছবিঘর » ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
২৯ বার পঠিত
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ

--- ‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগীর মাঝে খাবার বিতরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান সিজানের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হকের ব্যানারে এবং উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় অনুষ্ঠিত হয় বলে দাবি করা হয়েছে।
মুঠোফোনে আলাপকালে মো. ইমরান হাসান সিজান বলেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং মানুষের পাশে থাকার দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাই। প্রতিকূলতা যতই থাকুক, মানবিক কাজে মানুষের পাশে থেকে আমাদের আদর্শিক অবস্থান অব্যাহত থাকবে।
তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার বিতরণে কর্তৃপক্ষের অনুমতি ছিল কি না, কিংবা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ কীভাবে দেখছে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ১৫ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। ওই সময় এমন কোনো ঘটনা ঘটেনি। তবে ১৪ আগস্ট বিকেল পৌনে ৫টা থেকে ৫টার দিকে এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি। এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে ফোন করে ১৪ ই আগস্ট বিকাল সাড়ে চারটা হতে পাঁচটার মধ্যে খাবার বিতরণের বিষয়টি ফোন করে জানিয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রোধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা : গ্রেফতার ৩
‎‎ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই মিছিল ও সমাবেশের ঘটনায় ১২ আগস্ট মাইজবাগ, মগটুলাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। অভিযানে মিছিল ও সমাবেশে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে ও ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন (২৮), মাইজবাগ ইউনিয়নের হারুয়া (সাদারপাড়া) গ্রামের আব্দুর রউফের ছেলে ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী আনিছুর রহমান (৩৩) এবং মগটুলা ইউনিয়নের ছাতিয়ানতলা বৈরাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে ও মগটুলা ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য কামরুজ্জামান (৩৪)। পুলিশের দাবি, গ্রেফতার তিনজনই ১১ আগস্ট ভোরের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ
‎‎ঈশ্বরগঞ্জ :: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপনের ঘোষনা দিয়েছেন। তারই অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নে বিদ্যালয়ের বাইরে থাকা ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর ইএমডিসি প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে মাইজবাগ ইউনিয়নের কোডেক-ইএমডিসি প্রকল্পের ১২টি শিখন কেন্দ্রের ৩৪৮ জন শিক্ষার্থীর মাঝে কাঁঠাল ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়। চরশংকর শিখন কেন্দ্রের সামনে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাইজবাগ পাঁচপাড়া শিখন কেন্দ্রের সিএমসি কমিটির সভাপতি হাসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছায়েদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইজবাগ ইউনিয়নের সভাপতি আকরাম হোসেন মনোয়ার, কোডেক-ইএমডিসি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এ.কে.এম. হুমায়ুন কবীর এবং উপজেলা সমন্বয়কারী আজিজুর রহমান, কোডেক-ইএমডিসি প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার রুমা আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে ১২টি শিখন কেন্দ্রের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় চার শতাধিক লোক অংশ গ্রহণ করেন।
জাতীয় সংগীত পরিবেশন ও শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন শিখন কেন্দ্র থেকে আগত শিক্ষার্থীরা গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। সাংস্কৃতিক পরিবেশনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফলদ গাছের চারা তুলে দেন।
চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তারা গাছগুলো বাড়ির আঙিনায় ও উপযুক্ত স্থানে রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করার প্রত্যয় ব্যক্ত করে।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিশুদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন ফলদ গাছের চারা পাচ্ছে, তেমনি ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হয়ে ওঠার সুযোগ তৈরি হচ্ছে।





ছবিঘর এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আর্কাইভ