বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » ঢাকা » জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন
জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, আবু সাঈদসহ জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে পারেনা।শহীদেরা বৈষম্যহীন যে মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের রাষ্ট্র তার উল্টো পথে হাঁটছে।এই সময়কালে শোষণ - বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে, বেকারত্ব, চাকরিচ্যুতি, অভাব,দারিদ্র্য আরও বেড়েছে।তিনি বলেন,মুক্তিযুদ্ধের চেতনার মত কোন কোন মহল জুলাইকে বানিজ্যে পরিনত করেছে।তিনি বলেন, ব্যক্তি, কোটারী বা গোষ্ঠীগত স্বার্থে শহীদদের স্বপ্নকে ধূলিস্যাৎ হতে দেয়া যাবেনা।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, জুলাই হত্যাকাণ্ডের ৮৭ শতাংশ মামলার এখনও তদন্ত ও চার্জশীট হয়নি।এই গতিতে এসব মামলার তদন্ত ও চার্জশীট দিতে ৫০ বছর লেগে যেতে পারে।এটা বাস্তবে অবিচারের সামিল।
তিনি জুলাই - আগস্ট গণঅভ্যুত্থান একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী বাংলাদেশ গঠনের সুযোগ করে দিয়েছে। কোন হিংসা, বিভাজন, মববাজী, সাম্প্রদায়িক বা জংগীবাদী তৎপরতায় তাকে নষ্ট হতে দেয়া যাবেনা।
তিনি বিএনপি তাদের কিছু অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে কিনা সেই প্রশ্ন উত্থাপন করেন।
তিনি রাজনৈতিক মতপার্থক্যের মধ্যে দেশ ও জনগণের স্বার্থে সকল গণতান্ত্রিক শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।
আজ সকালে শহীদ আবু সাঈদ দিবসে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী বলেন, জুলাই শহীদের সাথে কাউকেই প্রতারণা করতে দেয়া হবেনা। তিনি বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে না পারলে শহীদদের জীবন দান ব্যর্থ হয়ে যাবে।
আকবর খান বলেন, কোন ব্যক্তিগত স্বার্থে শহীদেরা জীবন দেননি।তিনি বলেন, শহীদদের চেতনাকে আআলোকবর্তিকা হিসাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগর কমিটির
সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক কবি জামাল সিকদার প্রমুখ।
সমাবেশ শেষে শহীদ আবু সাঈদ, ওয়াসিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রংপুরে আবু সাঈদ এর কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুষ্পস্তবক অর্পণ : আজ সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। স্বাধীন মিয়ার নেতৃত্বে পার্টির নেতা কর্মীরা শ্রদ্ধা প্রকাশ করেন।আজ সকালে সারা দেশে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে পার্টির উদ্যোগে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।




সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার
নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক 