শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে
প্রথম পাতা » ছবিঘর » সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে
২৪৪ বার পঠিত
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে

সরকারের দুই মাসের মাথায়  অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছেআজ ১৭ এপ্রিল বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে ১৯৭১ সালে মেহেরপুরের আম্রকাননে গঠিত বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বলা হয় এটা ছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ মাইলফলক। বস্তত এই সরকারের নেতৃত্বে আমাদের মহান স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়।এই সরকার গঠণ এবং আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্রের( Proclamation of Independence) অনুমোদন ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ।
আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ন্যায্যতা প্রতিষ্ঠা ও বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে দেবার জন্য এই ঘোষণাপত্র ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের আদর্শিক- রাজনৈতিক দিশাও নির্ধারণ করে দেয়া হয়েছিল।
সভার প্রস্তাবে বলা হয়, গত ৫৫ বছর বাংলাদেশ রাষ্ট্র তার জন্মের ঘোষণা অনুযায়ী চলতে পারেনি; বরং এই ঘোষণাপত্রের বিপরীত পথেই হেটেছে। সাম্যের পরিবর্তে নিদারুণ অসাম্য, মানবিক মর্যাদার পরিবর্তে নানা সময়ে গুরুতর মানবিক বিপর্যয়, সামাজিক ন্যায়বিচারের বদলে নিষ্ঠুর নিপীড়নমূলক সামাজিক - রাষ্ট্রীয় ব্যবস্থা জেঁকে বসেছে।
প্রস্তাবে বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও নতুন সরকার দায়িত্ব গ্রহনের পর এই অবস্থা পরিবর্তনের এক অসাধারণ সুযোগ তৈরী হয়েছে।নতুন সরকারের এই পরিবর্তনে নেতৃত্ব
দেবার কথা। প্রথম দিকে এই সরকারকে নিয়ে মানুষের প্রত্যাশা বাড়তে থাকলেও এখন মাত্র দুমাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে, পরিবর্তনের আকাংখ্যা কোন কোন ক্ষেত্রে দেশবাসীকে আশাহত করছে।প্রস্তাবে সংবিধান তথা রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ ইস্যুসমূহ সংসদের ভিতরে বাইরে রাজনৈতিক দল ও জনগণের সাধারণ মতামতের ভিত্তিতে এগিয়ে নিতে সরকার ও সরকারি দলের প্রতি আহবান জানানো হয়েছে।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন।
সভায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং পার্টির রাজনৈতিক করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।





ছবিঘর এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ