রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ রবিবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সরকারি এই সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনকে আরও কষ্টের মধ্যে ফেলে দেবে ; দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতিতে নাকাল কোটি কোটি মানুষের জীবন জীবিকা আরও দুর্বিসহ হয়ে উঠবে।দেশে জ্বালানি সংকটের মধ্যে তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি মোটেও গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে তিনি বলেন, ইরান - আমেরিকা যুদ্ধবিরতিকালে জ্বালানি তেলের দাম যখন ব্যারেল প্রতি ৯০ ডলারে নেমে এলো তখন এই দাম কমার সুফল সাধারণ মানুষ না পেয়ে তাদেরকে বাডতি দামে তেল কিনতে বাধ্য করা জনগণের কাছে দায়বদ্ধ কোন সরকারের উপযুক্ত কাজ হতে পারেনা।
যুদ্ধ পরিস্থিতির কারণে সরকারকে যদি আন্তর্জাতিক বাজার থেকে বেশী দামে তেল কিনতে হয় তাহলে দেশে জনগণের কথা বিবেচনা করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া জ্বালানি খাতে পরিকল্পিতভাবে ভর্তুকী দিয়ে যেতে হবে। গত কয়েক দশক ধরে বিদ্যুৎ ও জ্বালানি সংস্থাসমূহ যে বিরাট অংকের মুনাফা করেছে সেখান থেকেও ভর্তুকী দেয়া যেতে পারে।
তিনি উল্লেখ করেন, জ্বালিয়ে খাতে যে সীমাহীন চুরি, দূর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, সিষ্টেম লস অব্যাহত রয়েছে তা কেবল ১০℅ কমিয়ে আনতে পারলে জ্বালানির দাম বৃদ্ধির প্রয়োজন হবেনা।
তিনি বর্তমান সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 