শিরোনাম:
●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ●   ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ●   শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না ●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » গাজিপুর » স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
প্রথম পাতা » গাজিপুর » স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
৩২৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল

--- আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ৫৫ তম বার্ষিকীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের স্মৃতির সম্মান জানিয়ে নিরবতা পালন করা হয়।

স্মৃতিসৌধের বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধাক জানান পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ঢাকা মহানগর কমিটির সদস্য বাবর চৌধুরী, জোনায়েদ হোসেন, স্বাধীন মিয়া, শিবু মোহান্ত, পার্টির শিল্পাঞ্চল কমিটির নেতা সুমন মিয়া, মোহাম্মদ লিটন, ফারুক হোসেন, শিউলি বেগম প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমে জননেতা সাইফুল হক বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে করতেই এদেশের মানুষের ৫৫ বছর কেটে গেল।গত সাড়ে পাঁচ দশকেও রাজনৈতিক দিক থেকে জাতি হিসাবে আমরা সাবালক হয়ে উঠতে পারিনি।সরকার পরিচালনার ক্ষমতাকে স্বেচ্ছাচারী চালানোর লাইসেন্স মনে করা হয়েছে।গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র আর রাষ্ট্রীয় ফ্যাসিবাদ, সাম্যের পরিবর্তে অমানবিক নিষ্ঠুর বৈষন্য আর সামাজিক ন্যায়বিচারের পরিবর্তে সামাজিক নৈরাজ্য আর বেইনসাফি প্রতিষ্ঠা করা হয়েছে। বাস্তবে লক্ষ লক্ষ শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি করা হয়েছিল। সরকার ও শাসকদের ব্যর্থতার জন্য স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা শহীদদের স্বপ্নের সাম্যভিত্তিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি।
তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান এবং গেল ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী, অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ গঠনের যে সুযোগ তৈরী হয়েছে তাকে নষ্ট হতে দেয়া যাবেনা।প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে কাজে লাগাতে হবে।

তিনি ১৯৭১ সালের সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে নতুন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আহবান জানান।





গাজিপুর এর আরও খবর

মুক্তিযুদ্ধের বিজয়কে পরাজয়ের ঠেলে দেবার চেষ্টা চলছে মুক্তিযুদ্ধের বিজয়কে পরাজয়ের ঠেলে দেবার চেষ্টা চলছে
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করুন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করুন
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গণঅভ্যুত্থানে শ্রমজীবীদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা পাওয়া যায়নি : সাইফুল হক গণঅভ্যুত্থানে শ্রমজীবীদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা পাওয়া যায়নি : সাইফুল হক
দেশের শাসকগোষ্ঠী ৭১ এর বিজয়কে পরাজয়ে পরিনত করেছিল দেশের শাসকগোষ্ঠী ৭১ এর বিজয়কে পরাজয়ে পরিনত করেছিল
ভারতের সরকারকে বোঝা দরকার প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে থাকবে ভারতের সরকারকে বোঝা দরকার প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে থাকবে
গারমেন্টসে স্থিতিশীলতা আনতে শ্রমিকদের সাথে স্বাক্ষরিত ১৮ দফা চুক্তি বাস্তবায়ন করুন গারমেন্টসে স্থিতিশীলতা আনতে শ্রমিকদের সাথে স্বাক্ষরিত ১৮ দফা চুক্তি বাস্তবায়ন করুন
পোষাক শ্রমিকদের ন্যূনতম মজুরী ২৫ হাজার টাকা অবিলম্বে ঘোষনা দাবী বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মানববন্ধন পোষাক শ্রমিকদের ন্যূনতম মজুরী ২৫ হাজার টাকা অবিলম্বে ঘোষনা দাবী বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

আর্কাইভ