শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
২৬১ বার পঠিত
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

--- স্টাফ রিপোর্টার :: আজ ২রা সেপ্টেম্বর-২০২৫ ইংরেজি, রোজ মঙ্গলবার, সকাল ১১ টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির আয়োজনে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এর সামনে, ভেদভেদী, রাঙামাটি পার্বত্য জেলায় রাঙামাটিতে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব অবহেলার অবসান ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধনের সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, রাঙামটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী,মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান রানা ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভপতি ও পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন।
এসময় তিনি বলেন, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার শতভাগ চলে যায় জাতীয় গ্রিড এ । রাঙামাটি জেলার জনগণ বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার।
রাঙামাটি জেলার সকল বিদ্যুৎ গ্রাহকদের পক্ষে আমরা রাঙামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে দাবি করছি, এবার থেকে কোন এলাকায় কখন লোডশেডিং দিবেন তার তালিকা কমপক্ষে ১মাস আগে থেকে প্রকাশ করতে হবে।
লাইনম্যানরা বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে চা-নাস্তা খাওয়ার নামে যে টাকা গ্রহন করে তা নেয়া বন্ধ করতে হবে।
রাঙামাটি বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের জরুরী টেলিফোন সেবা সচল রাখার দাবি জানান তিনি।
রাঙামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর তার নিজের মোবাইলটি বন্ধ না রাখার পরামর্শ দেন।
গত ২৯ আগষ্ট ঢাকার কাকরাইলে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।
তিনি আশা করেন নূর দ্রুত আশংকামুক্ত হবেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
তিনি নূরসহ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং বলেন, পরিকল্পিতভাবেই যে আক্রমণ সংঘটিত হয়েছে তা স্পষ্ট।
তিনি বলেন, যেসব মহল দেশকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায় এবং আগামী নির্বাচন ও দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাঁধাগ্রস্ত করতে চায় তারা এই সহিংসতার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা দরকার।
তিনি আশা করেন দ্রুত এই ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করতে হবে, দায়ী ব্যক্তিরা চিহ্নিত হবেন এবং আইনের আওতায় তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে আন্তর্বর্তীকালিন সরকারের নিকট দাবি জানান।
রাঙামাটিতে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব অবহেলার অবসান ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা

আর্কাইভ