রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » গুরুতর আহত নূরকে হাসপাতালে দেখতে যান জননেতা সাইফুল হক
গুরুতর আহত নূরকে হাসপাতালে দেখতে যান জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ৩০ আগস্ট শনিবার দুপুরে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যান।
তিনি নূরের চিকিৎসার ব্যাপারে দায়িত্বেরত চিকিৎসক,তার স্ত্রী ও দলের নেতাদের সাথে কথা বলেন।তিনি আশা করেন নূর দ্রুত আশংকামুক্ত হবেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
এইসময় সাইফুল হকের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য শিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী উপস্থিত ছিলেন।
নূরকে দেখে এসে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নূরসহ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং বলেন, পরিকল্পিতভাবেই যে আক্রমণ সংঘটিত হয়েছে তা স্পষ্ট।
তিনি বলেন, যেসব মহল দেশকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায় এবং আগামী নির্বাচন ও দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাঁধাগ্রস্ত করতে চায় তারা এই সহিংসতার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা দরকার।
তিনি আশা করেন এই দ্রুত এই ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হবে, দায়ী ব্যক্তিরা চিহ্নিত হবেন এবং আইনের আওতায় তাদের উপযুক্ত বিচার নিশ্চিত হবে।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 