শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » ঢাকা » আন্তর্জাতিক সম্প্রদায় এই পর্যন্ত রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনে কার্যকরি কোন উদ্যোগ নেয়নি
প্রথম পাতা » ঢাকা » আন্তর্জাতিক সম্প্রদায় এই পর্যন্ত রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনে কার্যকরি কোন উদ্যোগ নেয়নি
৩৫৬ বার পঠিত
শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক সম্প্রদায় এই পর্যন্ত রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনে কার্যকরি কোন উদ্যোগ নেয়নি

--- আজ ১৪ মার্চ শুক্রবার পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এই পর্যন্ত রোহিঙ্গা শরনার্থীদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনের ব্যাপারে দৃশ্যমান ও কার্যকরি কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।
বাংলাদেশের বন্ধু হিসাবে পরিচিত দেশসমূহ ও রোহিঙ্গা শরনার্থীদের ফিরে যাওয়ার ব্যাপারে বিশ্বাসযোগ্য কোন পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ইতিমধ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গারা মানবিক বিপর্যয়ের মুখোমুখী। তাদের অবস্থান বাংলাদেশের জন্য বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকিও তৈরী করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন জাতিসংঘের মহাসচিবের এবারকার বাংলাদেশ সফরের মধ্য দিয়ে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসন ত্বরান্বিত হবে।
কর্মশালায় সাইফুল হক বলেন, শিশু আছিয়ার করুন মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারেনা। বিদ্যমান গোটা রাষ্ট্র, সমাজ ব্যবস্থা ও চূড়ান্ত অবক্ষয়ী মূল্যবোধ এই ধরনের মর্মান্তিক মৃত্যুর রাস্তা প্রশস্ত করে। তিনি নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সকল তৎপরতা আইন করে বন্ধ করার দাবি জানান।একইসাথে তিনি আছিয়ার করুন মৃত্যুর ঘটনা বন্ধে অপরাধী দ্রুত উপুযুক্ত বিচারের পাশাপাশি এসব অনাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানান।
তিনি সরকারকে তাদের রাজনৈতিক এজেন্ডা ছোট করে আনার পরামর্শ দেন। তিনি সংস্কার ও বিচারের পাশাপাশি এবছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে দৃশ্যমান উদ্যোগ নিতে প্রতি আহবান জানান।
আজ সকালে পার্টির কেন্দ্রীয় কর্মশালায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজীব সরকার রতন, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা , জেলার প্রতিনিধি মীর রেজাউল আলম, মাহমুদুল হাসান পিপলু, অরবিন্দু বেপারী বিন্দু, এমডি ফিরোজ, আনোয়ারুল ইসলাম নান্নু,বাবর চৌধুরী, সুমন হাওলাদার, শাহীন মন্ডল, স্বাধীন মিয়া,আরিফুল ইসলাম, আবু লাহাব লাইসুদ্দিন, লিপি সরকার, শাহজাহান মিয়া ও আশরাফুল ইসলাম প্রমুখ।
কর্মশালার শুরুতে পার্টির কেন্দ্রীয় নেতা গণসংগীত শিল্পী এপোলো জামালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি আরেফিন সিদ্দিক, শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





ঢাকা এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে

আর্কাইভ