রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদ পূর্নগঠন কেন অবৈধ নয় হাইকোটের রুল জারী
রাঙামাটি জেলা পরিষদ পূর্নগঠন কেন অবৈধ নয় হাইকোটের রুল জারী
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলার প্রত্যেক উপজেলা থেকে সদস্য না নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূনগঠন সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক নয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তিকালীন পরিষদ পূর্নগঠনের প্রজ্ঞাপনটি (২৯,০০,০০০০,০০০,২১৪,১৮,০০২২,২৪,১১৯, তারিখঃ ০৭ নভেম্বর’২০২৪ খ্রিঃ) কেন অবৈধ ঘোষনা করা হবেনা এই মর্মে রুল জারী করেছে মহামান্য হাইকোট। একই সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রনতী রঞ্জন খীসা ও রাঙাবী তংচংগাকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দিয়েছে। আজ রবিবার ০৯ মার্চ-২০২৫ মহামান্য হাইকোটের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এ আদেশ প্রদান করা হয়।
উল্লেখ্য রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলা থেকে প্রতিনিধি না নেয়া এক সম্প্রদায় থেকে নিয়ে অন্য সম্প্রদায় বলা ,হত্যা মামলার আসামীকে এবং একই পরিবারের একাধিক সদস্যকে নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূনগঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়। এরই প্রতিবাদে রাঙামাটির জুড়াছড়ি, বরকল,কাউখালী ও রাজস্থলী উপজেলার জনসাধারন মিছিল মিটিং স্বারকলিপি পেশ করে তাদের দাবী জানিয়ে আসছিলো। পরবর্তীতে এ চার উপজেলা বাসীরপক্ষে এডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমা মহামান্য হাইকোটে রিট করলে আজ রবিবার মহামান্য হাই কোট থেকে এ আদেশ প্রদান করা হয়। রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন হাইকোট বিভাগের আইনজীবি মো. সুলতাল উদ্দিন, আইনজীবি নিবোলাস চাকমা ও আইনজীবি রতন কুমার ।




‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন 