শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ঢাকা » প্রধান উপদেষ্টার ভাষনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতীয় নির্বাচন সম্পর্কে নির্দিষ্ট কিছু উল্লেখ নেই
প্রধান উপদেষ্টার ভাষনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতীয় নির্বাচন সম্পর্কে নির্দিষ্ট কিছু উল্লেখ নেই
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস প্রদত্ত ভাষণ সম্পর্কে বলেছেন, ভাষনে তিনি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাংখা তুলে ধরেছেন, তার সরকারের অগ্রাধিকার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন; কিন্তু গণতান্ত্রিক উত্তরণে জাতীয় নির্বাচন সম্পর্কে নির্দিষ্ট কিছু উল্লেখ করেননি। আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশের জনগণকে আশ্বস্ত করতে এ ব্যাপারে তিনি একটা ধারণা দিতে পারতেন।
তিনি বলেন, রোহিঙ্গা শরনার্থীদের নিরাপদ প্রত্যাবর্তন থেকে শুরু করে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন, রাশিয়া - ইউক্রেন যুদ্ধসহ নানা বিষয়ে তিনি তার সরকারের অবস্থান নির্দিষ্টভাবে তুলে ধরেছেন। কিন্তু তার ভাষনে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যাসহ ভারতের মোদি সরকারের বাংলাদেশ বিরোধী বৈরী তৎপরতা সম্পর্কে কোন কিছুই উল্লেখ করেননি। তিনি বলেন, বাংলাদেশের জন্য এসব বিষয় বিশ্ব সম্প্রদায়ের নজরে আনা দরকার ছিল।
বিবৃতিতে তিনি বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্যার কথা তিনি বক্তৃতায় উল্লেখ করেছেন, কিন্তু দেশের অর্থ সম্পদ অল্প সংখ্যকের হাতে পুঞ্জিভূত হওয়া ও ধনি - গরীবের অবিশ্বাস্য ফারাক, শোষণ - বঞ্চনা ও বৈষম্য সম্পর্কে তার বক্তব্যে তেমন কিছু উল্লেখ নেই।
বেকারত্ব দূরীকরণ ও সামাজিক স্থিতি প্রতিষ্ঠায় সংকট উত্তরণের নিদান হিসাবে তিনি সামাজিক ব্যবসা সম্প্রসারণের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন ; অথচ এই ব্যাপারে দেশের অধিকাংশ মানুষ বিশেষ কিছু জানেনা। তাছাড়া বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য নির্মূলে তার এই তত্বের কার্যকারীতা সম্পর্কেও নানাবিধ প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, এসবের পরেও জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার ভাষন ব্যতিক্রমী সন্দেহ নেই।তার ভাষন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ইতিবাচক সম্ভাবনার বার্তাই দিয়েছে।




বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা
জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার
নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে 