শুক্রবার ● ৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ঢাকা :: তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা আন্দোলনের আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমেরিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের অবিসংবাদিত নেতা প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন তাঁর মৃত্যুতে জাতি তার এক সূর্যসন্তান হারিয়েছে। তিনি ছিলেন এক মহান দেশপ্রেমিক।
তিনি বলেন, বর্ণাঢ্য জীবনের অধিকারী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এদেশের বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সমর্থক হিসেবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।এজন্য তাকে জেল-জুলুম,নির্যাতন- নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে।সাম্যবাদে বিশ্বাসী প্রকৌশলী শহীদুল্লাহ আজীবন পুঁজিবাদ - সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী ছিলেন।
তিনি বলেন, জাতীয় স্বার্থে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা আন্দোলনের আহ্বায়ক হিসাবে তিনি ঞ্জ ভূমিকা পালন করেন। এই আন্দোলনের সিপাহসালার হিসাবে সুন্দরবনসহ জাতীয় সম্পদ রক্ষায় তিনি দেশের জনগণকে জাগিয়ে তুলেছিলেন।
তিনি বলেন, প্রকৌশলী শহীদুল্লাহর জীবন জাতীয় সম্পদ রক্ষায় নতুন প্রজন্মকে উদ্বদ্ধ ও অনুপ্রাণিত করবে।
তিনি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 