শনিবার ● ১০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার তৎপরতা প্রতিরোধ করুন : সাইফুল হক
অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার তৎপরতা প্রতিরোধ করুন : সাইফুল হক
ঢাকা :: আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরী সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ ও কালিমালিপ্ত করার বহুমাত্রিক অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। তিনি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করে বলেন এই সরকার গণজাগরণ - গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করবে। তিনি বলেন, নতুন এই সরকারকে ব্যর্থ করারও বহুমুখী তৎপরতা চলছে। তিনি এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে দুবৃত্তরা যে নৈরাজ্য, লুটপাট ও দখলদারিত্ব শুরু করেছে অবিলম্বে তা রোধ করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী, ফিরোজ আহমেদ, সজীব সরকার রতন,সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, নির্মল বড়ুয়া মিলন, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম, শাহীন আলম, আইয়ুব আলী, ইমরান হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।
সভার শুরুতে ছাত্র জনতার অভ্যুত্থানের হাজারো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 