শুক্রবার ● ১৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » সড়ক পরিবহন আইন ঢিলা হলে পরিবহনে নৈরাজ্য ও দূর্ঘটনা আরও বৃদ্ধি পাবে
সড়ক পরিবহন আইন ঢিলা হলে পরিবহনে নৈরাজ্য ও দূর্ঘটনা আরও বৃদ্ধি পাবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সড়ক পরিবহন আইন সংশোধনের সরকারি উদ্যোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন আইন সংশোধন হলে সড়ক দূর্ঘটনা আরও বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নতুন যে সড়ক পরিবহন আইন পাশ করা হয়েছিল পরিবহন মালিক - শ্রমিকদের বাধার মুখে বাস্তবে সে আইন কার্যকরি হয়নি।ফলে পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।
তিনি উল্লেখ করেন, পত্রিকার হিসাব অনুযায়ী সড়ক দূর্ঘনায় প্রতিমাসে সারাদেশে গড়ে তিনশোর উপরে মানুষ
প্রাণ হারাচ্ছে।আর আহত হচ্ছে এর কয়েক গুণ; অসংখ্য মানুষকে পংগুত্ব বরণ করতে হচ্ছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, পরিবহন মালিক ও শ্রমিকদের চাপে এখন পরিবহন আইনের ১২টি ধারা পরিবর্তন করে শাস্তি কমানো ও জামিনে আওতা বৃদ্ধি পেলে মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা যে আরও বেপরোয়া হবে তা নিশ্চিত করে বলা যায়।
তিনি বলেন, বাস্তবে পরিবহন সেক্টরে এক ধরনের নৈরাজ্য চলছে। এরা কেবল জনগণকে নয়, সরকারকেও জিম্মি করে ফেলেছে।এই জিম্মিদশায় পরিবহন মালিকদের চাহিদামত এখন এই আইন সংশোধিত হয়ে ঢিলা করা হলে সড়ক - মহাসড়কে অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক মৃত্যুর মিছিল কেবল দীর্ঘই করবে।
বিবৃতিতে তিনি পরিবহন সংশ্লিষ্ট সবার মতামত না নিয়ে সড়ক পরিবহন আইন সংশোধন থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহবান জানান।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 