শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » লেনিন ছিলেন অসাধারণ সৃজনশীল বাস্তববাদী বিপ্লবী : জননেতা সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » লেনিন ছিলেন অসাধারণ সৃজনশীল বাস্তববাদী বিপ্লবী : জননেতা সাইফুল হক
৩৪৫ বার পঠিত
সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লেনিন ছিলেন অসাধারণ সৃজনশীল বাস্তববাদী বিপ্লবী : জননেতা সাইফুল হক

--- আজ ২১ জানুয়ারী যুগান্তকারী রুশ বিপ্লব ও আন্তর্জাতিক শ্রমিকশ্রেণীর মহান নেতা লেনিন এর মৃত্যু শতবর্ষে ” লেনিন পরবর্তী একশো বছর ও রাষ্ট্র- বিপ্লবের প্রশ্ন ” শীর্ষক আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেন, মানব জাতির ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্বের মধ্যে লেনিন অন্যতম।তিনি মানুষের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তাঁর বিপ্লবী মতাদর্শ ও বিপ্লবী রাজনৈতিক তৎপরতার প্রভাব হয়েছে সুদুরপ্রসারী ও বিশ্বব্যাপী। শোষণ ও বঞ্চনার পুঁজিবাদী - সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার বিপরীতে সাম্যবাদী সমাজের লক্ষে সমাজতান্ত্রিক ব্যবস্থা যে গড়ে তোলা সম্ভব লেনিন ও তাঁর বলশেভিক বিপ্লবী পার্টির সহযোদ্ধারা রাশিয়ায় বাস্তবে তা প্রমান করেছেন।

তিনি বলেন, লেনিন রাশিয়ায় বিপ্লবের মতাদর্শিক - রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠার পাশাপাশি সশরীরে এই বিপ্লবে নেতৃত্ব প্রদান করেছেন।

তিনি বলেন, মানব ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অন্যতম হচ্ছে রুশ বিপ্লব; যা শোষণ ও বৈষম্যমুলক অমানবিক পুঁজিতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছে। রুশ বিপ্লব শ্রমদাসত্বের অবসান ঘটিয়ে শোষণহীন সাম্যভিত্তিক নতুন এক মানবিক ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা, মানুষে মানুষে নতুন সম্পর্ক, নতুন সভ্যতা, নতুন মূল্যবোধ, অগ্রসর নতুন সংস্কৃতির উদ্বোধন ঘটিয়েছিল, সকল শৃংখল থেকে মানুষের মানবিক সত্তার মুক্তির অজুত সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিল।

সাইফুল হক বলেন, লেনিন কোনভাবেই কেতাবী মার্কসবাদী বিপ্লবী ছিলেন না।পুঁজিবাদের বিকাশ, সাম্রাজ্যবাদী স্তরে তার প্রবেশ , তার অভ্যন্তরীণ গভীর সংকট ও সীমাবদ্ধতা, নতুন অজেয় শ্রেণী হিসাবে শ্রমিকশ্রেণীর উত্থান ও বিকাশ, রাষ্ট্র তথা গোটা শাসন ব্যবস্থার সংকট ও বৈপরিত্য বিবেচনায় নিয়ে লেনিন রুশ বিপ্লবের তাত্বিক কাঠামো, রণনীতি ও রণকৌশল নির্ধারণ করেছিলেন।মার্কস - এংগেলস যেখানে অগ্রসর পুঁজিতান্ত্রিক ব্যবস্থার ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে তাদের সাম্যবাদী দর্শন ও রাজনীতির তত্ব নির্মাণ করেছিলেন লেনিনকে সেখানে তুলনামূলকভাবে সংকটগ্রস্থ অবিকশিত পুঁজিতান্ত্রিক পশ্চাৎপদ কৃষিনির্ভর দেশ রাশিয়ায় সৃজনশীলভাবে সমাজ বিপ্লবের জনা নতুন রাজনৈতিক প্রস্তাবনা হাজির করতে হয়েছিল।
তিনি বলেন, রুশ বিপ্লব দুনিয়াব্যাপী সমাজতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ও সম্ভাবনা তৈরী করেছিল। এর মধ্য দিয়ে মানুষের অধিকার ও মুক্তির স্বপ্নও নতুন স্তরে উন্নীত হয়েছিল।

তিনি বলেন, রাশিয়াসহ পৃথিবীর দেশে দেশে সমাজতন্ত্র ও সমাজতন্ত্রের অনুশীলন রাজনৈতিক, অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতির দিক থেকে তার ঐতিহাসিক ন্যায্যতার প্রমাণ দিয়েছে ; মানবিক সমাজ হিসাবেও তার উদাহরণ সৃষ্টি করেছে।

আলোচনা সভায় তিনি বলেন, মতাদর্শিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থাপনায় নানা বিচ্যুতি, ঘাটতি ও দূর্বলতার কারণে ৭২ বছর পর খোদ সোভিয়েত ইউনিয়নেই এই ব্যবস্থা টেকেনি সত্য; কিন্তু পুঁজিবাদী - সাম্রাজ্যবাদী ব্যবস্থা টিকে থাকলেও তা কোন দিক থেকেই সমাজতান্ত্রিক ব্যবস্থার চেয়ে উন্নত, মানবিক ও গণতান্ত্রিক ব্যবস্থা হিসাবে প্রমাণ করতে পারেনি; পারেনি তার ধারাবাহিক নিদারুন সংকটের কোন নিদান দিতে।বরং গোটা পুঁজিবাদী ব্যবস্থা তার অবশিষ্ট উদারনৈতিক গণতান্ত্রিক চরিত্র হারিয়ে ক্রমে আরও অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, প্রবল কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী চরিত্র গ্রহণ করছে।মানুষকে শ্রমদাসত্বের পাশাপাশি বহুমাত্রিক শৃঙ্খলে আবদ্ধ করে রাখছে।এই ব্যবস্থায় মানব জাতির কোন মুক্তি নেই।

তিনি বলেন, লেনিন পরবর্তী একশো বছরে দুনিয়ায় নানা দিক থেকে অনেক পরিবর্তন হয়েছে সন্দেহ নেই। কিন্তু যে পর্যন্ত শোষণ ও বঞ্চনানির্ভর নিষ্ঠুর ও অমানবিক পুঁজিতান্ত্রিক - সাম্রাজ্যবাদী ব্যবস্থা বহাল আছে ততদিন মানুষের অধিকার ও মুক্তি অর্জনে সাম্যভিত্তিক সমাজব্যবস্থার জরুরত থাকবে।এই সংগ্রামে লেনিন, তার বিপ্লবী চিন্তা ও কর্মযজ্ঞ থাকবে আলোকবর্তীকা হিসাবে। আন্তর্জাতিক শ্রমিকশ্রেণী তথা মুক্তিকামী মানুষের কাছে লেনিন থাকবেন অনুপ্রেরণার উৎস হিসাবে।
আজ বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভার শুরুতেই দুই মিনিট নিরবে দাঁড়িয়ে লেনিনের বিপ্লবী স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

সভায় লেনিনের মৃত্যু শতবার্ষিকীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।





ছবিঘর এর আরও খবর

পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা
সরকারের দুই মাসের মাথায়  অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন

আর্কাইভ