শনিবার ● ২০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » সরকার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছে
সরকার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছে
আজ শহীদ আসাদ দিবসে ‘৬৯ এর গণঅভ্যুত্থানের বীর শহীদ আসাদের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্তরে আসাদ স্মৃতিবেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, সংগঠক শাহাদাৎ হোসেন শান্ত,আবুল কালাম প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আসাদ যে অধিকার, মুক্তি ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছিলেন ৫৩ বছর স্বাধীন বাংলাদেশে তা আজও অর্জিত হয়নি; বরং তার বিপরীতে দেশকে ঠেলে দেয়া হয়েছে।শাসকগোষ্ঠী শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে।
তিনি বলেন, গণতন্ত্রের পরিবর্তে ভোটের অধিকার হরণ করে ডামি নির্বাচনের সরকার প্রকারান্তরে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেয়া হয়েছে। সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। দেশের বহুত্ববাদী অবশিষ্ট গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দেয়া হয়েছে।
তিনি বলেন, এই পরিস্থিতি দেশকে কেবল অনিবার্য বিপর্যয়ের পথে নিয়ে চলেছে।
তিনি বলেন, এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ‘৬৯ এর মত আর একটি গণজাগরণ - গণঅভ্যুত্থান জরুরী হয়ে দেখা দিয়েছে ।সেই লক্ষে তিনি দেশের সকল প্রগতিশীল ও দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে যুগপৎ ধারায় আন্দোলন জোরদার করার উদাত্ত আহ্বান জানান।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 