শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » সরকারের যেকোন ভাবে ক্ষমতায় থাকার বেপরোয়া মনোভাব দেশকে বড় বিপদে ফেলে দিয়েছে : সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » সরকারের যেকোন ভাবে ক্ষমতায় থাকার বেপরোয়া মনোভাব দেশকে বড় বিপদে ফেলে দিয়েছে : সাইফুল হক
৯০৪ বার পঠিত
রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের যেকোন ভাবে ক্ষমতায় থাকার বেপরোয়া মনোভাব দেশকে বড় বিপদে ফেলে দিয়েছে : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অবমাননাকর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশীদের বিরুদ্ধে কার্যকর হওয়া শুরু হলেও সরকার ও সরকারি দল তাতে লজ্জিত হচ্ছে না; এখান থেকে তারা কোন শিক্ষাও গ্রহণ করছে না।যেকোন ভাবে ক্ষমতায় টিকে থেকে নির্বাচন অনুষ্ঠানে তাদের বেপরোয়া মনোভাব আজ গোটা দেশকে বড় বিপদে ফেলে দিয়েছে। তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞার বহুমাত্রিক অভিঘাত দেশের সংকটকে কেবল আরও ঘনীভূতই করবে; দেশে পরাশক্তিসমূহের হস্তক্ষেপের রাস্তা খুলে দিয়েছে। এই পরিস্থিতি ডেকে আনার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলের। আর একটি একতরফা নীলনকশার নির্বাচনী পাঁয়তারায় সরকার ও সরকারি দল দেশকে অনিবার্য সংঘাত - সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে তারা আজ দেশ ও জনগণকেই বাজি ধরেছে।
তিনি বলেন, কোন কুটকৌশলেই এবার আর ক্ষমতায় থেকে সরকারি দলের পক্ষে আর একটি তামাশার নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।তিনি সংঘাত এড়িয়ে অনতিবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনকালীল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
আজ পার্টির রাজনৈতিক পরিষদের বিশেষ সভার সভাপতি হিসাবে তিনি উপরোক্ত আহবান জানান।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।
সভায় গৃহীত এক প্রস্তাবে নিত্যপণ্যের বাজার পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, মুনাফাখোর বাজার সিন্ডিকেট কি সরকারের চেয়ে শক্তিশালী! সভার প্রস্তাবে বলা হয় বাজার সিন্ডিকেটসমূহের সাথে সরকারের অশুভ আঁতাতের কারণেই বাজার ব্যবস্থায় চূড়ান্ত নৈরাজ্য চলছে। প্রস্তাবে বলা হয় এভাবে কোন দেশ চলতে পারেনা।
প্রস্তাবে চূড়ান্ত দায়িত্বহীন ও সংবেদনহীন সরকার ও বাজার সিন্ডিকেটকে বিদায় দেয়া ছাড়া বিদ্যমান নরকযন্ত্রণা থেকে উদ্ধার পাবার কোন রাস্তা নেই।
সভার প্রস্তাবে ১ দফা ও ৩১ দফার যুগপৎ আন্দোলন আরও জোরদার করে সিদ্ধান্তমূলক স্তরে নিয়ে যেতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ