শুক্রবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » বাবরকে আহবায়ক ও রেজাউলকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক কমিটি
বাবরকে আহবায়ক ও রেজাউলকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক কমিটি
বিপ্লবী যুব সংহতির দুই দিনব্যাপী কেন্দ্রীয় প্রতিনিধি সভা আজ দুপুরে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে শেষ হয়েছে। প্রতিনিধি সভার সমাপ্তি অধিবেশনে মেজবাহ উদ্দিন চৌধুরী বাবরকে আহবায়ক ও মীর রেজাউল আলমকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়।প্রতিনিধি সভায় একইসাথে শাহাদাৎ হোসেন খোকনকে যুগ্ম আহবায়ক ও মোঃ স্বাধীন মিয়াকে যুগ্ম সচিব নির্বাচিত করা হয়।
প্রতিনিধি সভায় যুব আন্দোলনের দাবিনামা চূড়ান্ত করা হয়। সভায় গৃহীত প্রস্তাবে যুবদের কর্মসংস্থান সৃষ্টি, অধিকার ও মুক্তি অর্জনে ঐক্যবদ্ধ যুব আন্দোলনের ডাক দেওয়া হয়।
এর আগে যুবকদের এই প্রতিনিধি সভা উদ্বোধন করতে যেয়ে প্রতিনিধি সভার প্রধান অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেন,দেশের জনসংখ্যার ৪০ শতাংশ যুবক হলেও উন্নয়ন এজেন্ডায় এখনো তাদের অগ্রাধিকার নেই। সরকার দেশের বিশাল যুব সম্পদকে একটা আশাহীন - স্বপ্নহীন জনগোষ্ঠীতে পরিনত করেছে। দেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি দিতে হচ্ছে।এদের একটা অংশকে সরকার ও সরকারি দল তাদের নানা অপতৎপরতার সহযোগী ও লাঠিয়ালে পরিনত করছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে নানা কৌশলে তরুণ ও যুবকদের নৈতিক চরিত্রও তারা ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন,জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যুবদের ধর্ম। তিনি ভোটের অধিকারসহ যুবকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসন বিদায় দিতে যুবসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রতিনিধি সভায় সংহতি বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, আনছার আলী দুলাল, সাইফুল ইসলাম প্রমুখ।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 