রবিবার ● ১৮ জুন ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » গণতন্ত্র মঞ্চের ১৯ জুন সচিবালয় অভিমুখে বিক্ষোভ সফল করার আহবান
গণতন্ত্র মঞ্চের ১৯ জুন সচিবালয় অভিমুখে বিক্ষোভ সফল করার আহবান
আজ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে জামালপুরে বাংলা নিউজ ২৪ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে এবং বলা হয়েছে পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে নাদিমকে প্রাণ হারাতে হয়েছে।এটা স্পষ্ট যে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারনে তাকে জীবন দিতে হয়েছে। প্রস্তাবে অনতিবিলম্বে নাদিম হত্যার সাথে যুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়েছে।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী।
সভায় আরও উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূইয়া, আকবর খান, ইমরান ইমন, সাকিব আনোয়ার, হাবিবুর রহমান, মঞ্জুর কাদের প্রমুখ।
সভায় গৃহীত অপর এক প্রস্তাবে সারাদেশে বিদুৎ ও জ্বালানি সংকট সমাধান এবং খাদ্যপণ্যের ভয়াবহ উর্ধগতির প্রতিবাদে
আগামী ১৯ জুন সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচী সফল করার আহবান জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 