শিরোনাম:
●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ১৪ জুন ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » এখনও সরকারের সম্মানজনক বিদায় নেবার সুযোগ আছে
প্রথম পাতা » ছবিঘর » এখনও সরকারের সম্মানজনক বিদায় নেবার সুযোগ আছে
৪৭৮ বার পঠিত
বুধবার ● ১৪ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এখনও সরকারের সম্মানজনক বিদায় নেবার সুযোগ আছে

ছবি : সংবাদ সংক্রান্ত ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, শান্তিপূর্ণ পথে নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক সংকট সমাধানের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। এখনও সরকারের সম্মানজনক নেবার সুযোগ আছে। এটা সরকারি দল ও দেশের মানুষ - সবার জন্যই কল্যাণকর। তিনি বলেন, নির্বাচনের আগে পদত্যাগের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ঐতিহাসিক প্রজ্ঞার পরিচয় দিতে পারে। সরকারি দলকে এটা উপলব্ধিতে নেয়া জরুরী যে, কোন কৌশলেই এবার আর ক্ষমতায় থেকে নির্বাচন করা যাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের পৃথিবী এখন একেবারে ছোট হয়ে এসেছে। দেশে তাদের ক্ষমতার শিকড় যেমন উপড়ে গেছে, বিদেশেও এখন তারা একা।শেষ বিকেলের সূর্যের মত আওয়ামী লীগের উপর কেউ এখন আর বাজী ধরবে না। কিন্তু জবরদস্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে তারা দেশ ও জনগণকে বাজি ধরেছে ; এক ধরনের পোড়ামাটি নীতি অবলম্বন করেছে।
তিনি বলেন, ক্ষমতায় থেকে আওয়ামী লীগের নির্বাচন করার জেদ দেশকে আশংঙ্কাজনক ভাবে ক্রমে গৃহ যুদ্ধাবস্থার দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, সরকার ও সরকারি দল সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে না পারলে অচিরে আন্দোলনের ধারায় দেশের মানুষ তাদেরকে লজ্জাজনক ভাবেই বিদায় দেবে।
তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালবাসা নিয়ে আগামী দিনগুলোতেও আপোষহীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে।

আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অংগিকার ব্যক্ত করা হয়।পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, এপোলো জামালী, সাইফুল ইসলাম, শহীদুজ্জামান লাল মিয়া, অরবিন্দু বেপারি বিন্দু, মীর রেজাউল আলমসহ কেন্দ্রিয় ও মহানগর নেতৃবৃন্দ।

সমাবেশের পর শহীদ মিনার থেকে পার্টির একটি র‌্যালী হাইকোর্ট, তোপখানা রোড,বিজয়নগর হয়ে সেগুনবাগিচায় এসে শেষ হয়।

পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন জেলা/ উপজেলা পর্যায়েও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ, সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।





ছবিঘর এর আরও খবর

সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে

আর্কাইভ