শনিবার ● ২৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » বাজারের লাগাম টেনে ধরুন : শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করুন
বাজারের লাগাম টেনে ধরুন : শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাজারের লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন খাদ্যপণ্যের লাগামহীন উর্ধগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকরি কোন নিয়ন্ত্রণ না থাকায় বাজারে মুনাফাখোর জ্বালিয়াত সিন্ডিকেটসমূহের এক ধরনের স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বাজার সিন্ডিকেট সরকারের মধ্যে আর এক সরকার কায়েম করেছে এবং প্রতিদিন যথেচ্ছ মুনাফা লুটে নিচ্ছে।
তিনি উল্লেখ করেন, খাদ্যপণ্যের যথেষ্ট মজুদ থাকা স্বত্বেও বেপরোয়া সিন্ডিকেটসমূহ প্রায় প্রতিটি পণ্যের কৃত্রিম সংকট তৈরী করছে।সরকার ও সরকারি নানা সংস্থার সাথে এদের অশুভ আঁতাতের কারণে এরা ধরাছোঁয়ার বাইরে।
তিনি বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের পাশাপাশি শ্রমজীবী মেহনতী ও স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
আজ সকালে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত আহবান জানান।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক জামাল সিকদার, সদস্যসচিব গোলাম রাজিব, মঞ্জুরুল ইসলাম, ফারুক মন্ডল, মোহাম্মদ মুরাদ, মহিবুল্লাহ রুবেল , মোহাম্মদ শহীদুল, মোহাম্মদ আজিজ, রেজাউল করিম প্রমুখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত করতে সংগঠনের ১০ দফা বাস্তবায়নে আন্দোলন জোরদার করার আহবান জানান।
সভায় রিকশা শ্রমিকদের বাঁচার দাবিতে আগামী ৭ এপ্রিল মানববন্ধন - সমাবেশ সফল করার আহবান জানানো হয়।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 