বুধবার ● ২২ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » বরেণ্য ভাস্কর শিল্পী শামীম সিকদার এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য ভাস্কর শিল্পী শামীম সিকদার এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দেশবরেণ্য ভাস্কর শামীম সিকদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক প্রতিভাধর কৃতি সন্তানকে হারিয়েছে।তিনি বলেন, শামীম সিকদার ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য অনেকটা একাকার। আমাদের মহান মুক্তিযুদ্ধসহ জাতীয় গৌরবগাঁথা তাঁর ভাস্কর্যে মূর্ত হয়ে উঠেছে।আমাদের ইতিহাসের বরেণ্য ব্যক্তিরাও তাঁর ভাস্কর্যে স্থান করে নিয়েছেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের অধ্যাপক হিসাবেও তিনি ভাস্কর্য শিল্পকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রচারবিমুখ এই ভাস্কর চারুকলার নানা প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।
তিনি বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক চেতনাসম্পন্ন প্রথাবিরোধী দৃঢচিত্ত ও সাহসী এই গুণী ভাস্কর তাঁর সময়কালে ছিলেন মুক্তপ্রাণ মানুষের প্রতীক। দেশের ভাস্কর্য শিল্প তাঁর কাছে ঋণী হয়ে থাকবে।
বিবৃতিতে তিনি শামীম সিকদার এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর দুই সন্তানসহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 