সোমবার ● ২৩ মে ২০২২
প্রথম পাতা » ঢাকা » জীবনযাত্রার ব্যায় অনুযায়ী শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ করুন
জীবনযাত্রার ব্যায় অনুযায়ী শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ করুন
নিজস্ব প্রতিবেদক :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধগতি, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যায়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে।শ্রমিকেরা এখন যে বেতন পায় তা দিয়ে শ্রমিক পরিবারের ১৫ দিন পার করাও কঠিন। তিনি বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যায় বিবেচনা করে শ্রমিকদের জন্য বাঁচার মত মজুরি নির্ধারণের আহবান জানিয়েছেন। একই সাথে তিনি জাতীয় ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা নির্ধারনেরও দাবি জানান। তিনি পাদুকা শ্রমিক ও পাদুকা শিল্প বাঁচাতে আগামী জাতীয় বাজেটে বিশেষ থোক বরাদ্দ রাখার আহবান জানান। তিনি বলেন, বিশাল সম্ভাবনাময় এই খাত এখনও অবহেলিত। রাষ্ট্রীয় প্রনোদনা ও সহযোগিতা পেলে পাদুকা শিল্প খাত জাতীয় অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে। তিনি অধিকার ও মুক্তি অর্জনে পাদুকা শ্রমিকদের আন্দোলন - সংগঠন আরও জোরদার করার আহবান জানান।
গত ২০ মে ২০২২ বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির মে দিবসের আলোচনা সভা তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। পাদুকা শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহসভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বহ্নিশিখা জামালী আকবর খান,পাদুকা শ্রমিক নেতা বেলাল হোসেন অভি,, আওলাদ হোসেন, নজরুল ইসলাম, গারমেন্টস শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন মোশতাক, ফিরোজ আহমেদ , আল আমিন প্রমুখ।




জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা
জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার
নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে 