বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উচ্চতর চিকিৎসা নিশ্চিত করুন : সাইফুল হক
সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উচ্চতর চিকিৎসা নিশ্চিত করুন : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে তার উপযুক্ত চিকিৎসা গ্রহণ নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন খালেদা জিয়ার জীবন রক্ষায় মানবিক বিবেচনায় অতিদ্রুত সরকারকে এই সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। তিনি বলেন, যে নির্বাহী আদেশে সরকার তার দন্ড স্থগিত রেখেছে এখন
একই ধরনের নির্বাহী আদেশে তাকে বিদেশে উচ্চতর চিকিৎসার সুযোগও দিতে পারে।তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্ত থাকলে আইনী মারপ্যাঁচ কোন সমস্যা নয়।
বিবৃতিতে তিনি বলেন, দেশে অতীতেও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বিদেশে চিকিৎসা নেবার উদাহরণ রয়েছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে উপযুক্ত চিকিৎসা লাভ তার অধিকারও বটে।
তিনি বলেন, প্রতিশোধপরায়ন কোন মনভাব থেকে এসব বিষয়কে দেখা বিবেচনার কাজ হবে না।তিনি বলেন, সরকারের রাজনৈতিক সমিকরন,হিসাব নিকাশ ও দীর্ঘসূত্রিতার কারনে খালেদা জিয়ার জীবন বিপন্ন হলে তার সমুদয় দায় সরকারকেই বহন করতে হবে। এ ধরনের পরিস্থিতি দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট কেবল আরও বাড়িয়েই তুলবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে,দেরীতে হলেও সরকারের বোধহয় হবে এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিয়ে সরকার প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দেবেন।




হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা 