শিরোনাম:
●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » রাজপথের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানই এখন সরকার পরিবর্তনের একমাত্র পথ
প্রথম পাতা » জাতীয় » রাজপথের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানই এখন সরকার পরিবর্তনের একমাত্র পথ
৭০৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজপথের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানই এখন সরকার পরিবর্তনের একমাত্র পথ

---বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো’র সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, সাম্প্রতিকালের ইউপি নির্বাচনে আরও একবার প্রমাণিত হলো এই সরকারের শাসনামলে কোন পর্যায়েই অবাধ সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। তাই এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেতে হলে ২০২৩ সালের নির্বাচনের দিকে পথ চেয়ে বসে থাকলে চলবেনা। রাজপথের গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপান্তর করতে না পারলে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করা সম্ভব নয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিনা ভোটের সরকার আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতের ভোটে সরকার গঠনের পরও যদি কেহ প্রত্যাশা করেন ২০২৩ সালে দেশে একটি অবাধ-সুষ্ঠু, গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জনগণের রায়ে সরকার পরিবর্তন করা সম্ভব হবে তবে নিশ্চয় তিনি দিবাস্বপ্ন দেখছেন। এই সরকার ক্ষমতা পরিবর্তনের সকল গণতান্ত্রিক পথ ইতোমধ্যে হত্যা করেছেন। তাই রাজপথের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানই এখন সরকার পরিবর্তনের একমাত্র পথ। ৯০-এর সামরিক স্বৈরশাসক গেছে যে পথে শেখ হাসিনার সরকারকেও সেই পথেই বিদায় করতে হবে। আপাদত দেশবাসীর নিকট এর বাইরে অন্য কোন পথ খোলা নেই।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা কমিটির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে আবু হাসান টিপু এসব কথা বলেন।

আবু হাসান টিপু আরও বলেছেন করোনা মহামারির এই সময়ে ইতোমধ্যেই দেশে নতুন করে আরও ২ কোটি ৪০ লক্ষ মানুষ দরিদ্রসীমার নিচে নেমে এসছেন, সব মিলিয়ে দেশের মোট জনগোষ্ঠির প্রায় অর্ধেকের বেশী মানুষ এখন দরীদ্র সীমার নিচে বসবাস করছে। দেশের এই দুঃসময়ে দরীদ্র মানুষগুলোর জন্য ও খাদ্য নগদ পয়সাসহ কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের দায়িত্বের মধ্যে পরলেও তারা তা না করে বরং রাষ্ট্রায়ত্ব কৃষিভিত্তিক ভারী শিল্পগুলো বন্ধ করে দেশে বেকার ও খুদার্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়িয়ে তুলছে। এসরকার ইতোমধ্যেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন এখন তারা ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে। সুতরাং এ সরকারকে আর কোনভাবেই ক্ষমতায় রাখা যায়না।

সম্মেলনে সভাপতিত্বকালে নাটোর জেলা কমিটির সভাপতি ও পলিট ব্যুরো’র অপর সদস্য জননেতা কমরেড আনছার আলী দুলাল বলেছেন সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে সরকার একের পর এক দেশের কৃষিভিত্তিক ভারী শিল্পগুলো বন্ধ করে দিচ্ছে। রাষ্ট্রীয় পাটকলের পর এবার বন্ধের ফরমান জারি করা হয়েছে রাষ্ট্রীয় চিনিকলের ওপর। এর জন্য পরিকল্পিতভাবে প্রথমে এগুলোকে দুর্বল করা হয়েছে। লোকসানের দায় যথারীতি চাপানো হয়েছে চিনিকল শ্রমিক এবং আখচাষিদের ওপর। সরকার ও বিএসএফআইসি লোকসানের যে দায় চিনিকল শ্রমিক ও আখচাষির ওপর দিচ্ছে এটা চরম একটা মিথ্যাচার। বাস্তবে এর স¤পূর্ণ দায় সরকার ও বিএসএফআইসির দুর্নীতি, ভুলনীতি, লাটপাট আর রাষ্ট্রীয় স¤পদ গুটিকয়েক ব্যক্তির হাতে তুলে দেয়ার নীতি। এখানে শ্রমিকও আখ চাষিদের বলিরপাঠা বানানো হচ্ছে। শ্রমিকরা এই মিথ্যা ও জালিয়াতিপূর্ণ বক্তব্য কোনভাবেই মেনে নিবে না।

আনছার আলী দুলাল আরও বলেন, দেশের সকল রাষ্ট্রায়ত্ব কলকারখানার মালিক দেশের জনগণ। জনগণের মালিকানাধীন এই স¤পদ সরকার মুষ্টিমেয় লুটেরা ধনিকদের হাতে তুলে দিতে চায়। আরতাই সরকার ও লুটেরাদের ‘জনগণের মালিকানাধীন স¤পদ’ লুণ্ঠনের বিরুদ্ধে আখচাষি-পাটিচাষি ও চিনিকল-পাটকল শ্রমিকসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নাটোর শহরস্থ লালপুরের বাগানবাড়ীতে অনুষ্ঠিত এ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি এড সুমন মিয়া ও সাবেক ছাত্রনেতা কমরেড রোবেল বিশ্বাস। বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সোলাইমান হোসেন, কমরেড শাহীন আলম, আখচাষি নেতা কমরেড আক্রাম হোসেন, শ্রমিকনেতা কমরেড জাহিদুল ইসলাম, কমরেড আব্দুর রহিম, কমরেড মাসুদ রানা সরকার, নারীনেত্রী কমরেড সাবিনা ইয়াছমিন, আখচাষি নেতা কমরেড বাবুল আক্তার, কমরেড আয়তার আলী, কমরেড তুজাম্মেল হক, আখচাষি নেতা কমরেড ফজলুর রহমান, কমরেড আঞ্জুমানারা বেগম, কমরেড পৃথিবী প্রমূখ।





জাতীয় এর আরও খবর

যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আর্কাইভ