শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সরকারি দল আরও একবার এরকম নির্বাচনের পাঁয়তারা করছে যে নির্বাচনে কেবল তাদেরকেই বিজয়ী ঘোষণা করা হবে
প্রথম পাতা » ছবিঘর » সরকারি দল আরও একবার এরকম নির্বাচনের পাঁয়তারা করছে যে নির্বাচনে কেবল তাদেরকেই বিজয়ী ঘোষণা করা হবে
৭৪৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি দল আরও একবার এরকম নির্বাচনের পাঁয়তারা করছে যে নির্বাচনে কেবল তাদেরকেই বিজয়ী ঘোষণা করা হবে

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশ পরিচালনায় যদি আওয়ামী লীগের কোন বিকল্প না থাকে তাহলে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তো বাঁধা থাকার কথা নয়। সরকারের উন্নয়নের রাজনীতিতে জনগণের যদি বিরাট আস্থা থাকে তাহলে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারি দলের দুশ্চিন্তারও কোন কারণ থাকতে পারে না। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে নিজেদেরকে নিজেরাই অগ্রীম সার্টিফিকেট দেওয়াতো গণতন্ত্র নয়। তিনি বলেন, হাবভাব দেখে বোঝা যায় ২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় আগামীতেও তারা এরকম নির্বাচন দেবেন যে নির্বাচনে তারা ছাড়া আর কেউ জিততে পারবে না।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোন সুযোগ নেই দেশের মানুষের পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও তা এখন জানে। তিনি বলেন, সরকারি দলের নীতি-নির্ধারকেরা প্রতিদিন বিদ্ব্যেষ আর ঘৃণার রাজনীতিকে যেভাবে উস্কানী দিয়ে চলেছেন তা পরিস্থিতিকে ক্রমে আরও বিরোধ-বৈরীতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, মন পরিস্কার থাকলে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে আইন প্রণয়ন করে নতুন নির্বাচন কমিশন গঠন করা কোন সমস্যা নয়।

আজ সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রেণীপেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিপ্লবী কৃষক সংহতির সংগঠক কামরুজ্জামান ফিরোজ, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল প্রমুখ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্র না থাকলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শ্রমিকশ্রেণীসহ সাধারণ মানুষ। তারা ভোটাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত আন্দোলনের উপর জোর দেন।





ছবিঘর এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ