শনিবার ● ২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » আদর্শ ও নীতিনিষ্ঠ রাজনীতির দুর্বলতার কারণে দেশের রাজনীতিতে ‘হর্স ট্রেডিং’ শুরু হয়েছে
আদর্শ ও নীতিনিষ্ঠ রাজনীতির দুর্বলতার কারণে দেশের রাজনীতিতে ‘হর্স ট্রেডিং’ শুরু হয়েছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আদর্শ আর নীতিনিষ্ঠ রাজনীতির দুর্বলতার কারণে দেশে ‘হর্স ট্রেডিং’ (ঘোড়া কেনা বেচা) এর রাজনীতি শুরু হয়েছে। আগামী জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে কেনা-বেচা তত বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হীনমন্যতা ও গণবিরোধী পদক্ষেপের কারণে সরকার নানাভাবে নীতিহীন-সুবিধাবাদী এই রাজনীতিকে মদদ জুগিয়ে আসছে। নানাধরনের চাপ, হুমকি ও প্রলোভনও যোগানো হচ্ছে। তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দুর্বল থাকলে বেচা কেনার এই অপরাজনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের রামরাজত্বের যুগে দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ, নীতিনিষ্ঠ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ রাজনীতি এগিয়ে নেয়া কঠিন ও ঝুঁকিপূর্ণ। তিনি এই প্রতিকুল বৈরী অবস্থাকে মোকাবেলা করেই শ্রেণী ও গণসংগ্রামের ধারায় পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য পার্টি সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গতরাতে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে সমাপ্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সমাপ্তি অধিবেশনে সভাপতি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সদস্য সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, ফিরোজ আহমেদ, নির্মল বড়ুয়া মিলন, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, জুই চাকমা, আবদুল ওয়াহেদ বকুল, অরবিন্দু বেপারী বিন্দু, শহীদুল আলম নান্নু, শাহীন আহমেদ, সজীব সরকার রতন, জসীম উদ্দিন রাড়ী প্রমুখ।
সদস্য সম্মেলনে আগামী ৩-৫ ডিসেম্বর ২০২১ পার্টির সাংগঠনিক প্লেনাম অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।




‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত 