শিরোনাম:
●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » ভোটারদের অনাগ্রহ বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার প্রতি অনাস্থা
প্রথম পাতা » জাতীয় » ভোটারদের অনাগ্রহ বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার প্রতি অনাস্থা
৬৮২ বার পঠিত
মঙ্গলবার ● ২১ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটারদের অনাগ্রহ বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার প্রতি অনাস্থা

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ক্ষোভের সাথে বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে ধারা চালু হয়েছে তাতে আগামীতে হয়তো আনুষ্ঠানিকভাবে নির্বাচন নামক তামাশা আয়োজনেরও আর প্রয়োজন হবে না। রাজনৈতিক দল,নির্বাচনে অংশগ্রহনে ইচ্ছুক প্রার্থী ও ভোটারদের মধ্যে যে অনাগ্রহ তা এই একতরফা নির্বাচনের প্রতি দেশের মানুষের গভীর অনাস্থা ও অবিশ্বাসেরই বহিঃপ্রকাশ। বাস্তবে ভোটারেরা সরকার, সরকারি দল ও অকার্যকর নির্বাচন কমিশনের এই নির্বাচনী প্রহসনের প্রতি তাদের গণঅনাস্থা ও গণহতাশা নানাভাবেই জানিয়ে দিয়েছে।তিনি বলেন, সদ্য সমাপ্ত ১৬০ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪৪ জন যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, আর বিজয়ী ঘোষিত প্রায় সকল প্রার্থী যদি সরকার দলীয় হন তাহলে তাকে নির্বাচন বলার সুযোগ আছে কিনা দেশের মানুষের কাছে তাও এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুঃখজনক হচ্ছে সরকার ও সরকারি দল এই গণঅনাস্থার অর্থ বুঝতে পুরোপুরি অক্ষম।

বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদের উপনির্বাচনের নামে যে একতরফা কারবার চলছে বাস্তবে তা রাষ্ট্রীয় অর্থ ও সময়ের অপ্রয়োজনীয় অপচয় হয়ে দাঁড়িয়েছে।তিনি বলেন,নির্বাচনী আয়োজনের চেয়ে এখন সরকারি দলের নমিনেশন পাওয়াটাই গুরুত্বপূর্ণ। সরকারি দলের প্রার্থী মানেই পাশ।এ কারণে সরকারি দলের ভোটারেরাও আর কেন্দ্রে যেয়ে ভোট দেওয়া প্রয়োজন বলে মনে করেন না।তারাও জানেন যে,তারা কেন্দ্রে না গেলেও তাদের দলীয় প্রার্থীরাই বিজয়ী ঘোষিত হবেন।
তিনি বলেন, আর বিদ্যমান স্থানীয় সরকার নির্বাচনের সাথে প্রকৃতপ্রস্তাবে শক্তিশালী, গনতান্ত্রিক ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোন সম্পর্ক নেই।
বিবৃতিতে তিনি নির্বাচনের নামে একতরফা, ও তামাশাপূ্র্ণ এসব আয়োজনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। একই তিনি ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে গণসংগ্রাম জোরদার করতেও দেশবাসীর প্রতি আহবান জানান।





জাতীয় এর আরও খবর

যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আর্কাইভ