শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সরকার উল্টো পথে হাটছে : সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » সরকার উল্টো পথে হাটছে : সাইফুল হক
৭২৯ বার পঠিত
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার উল্টো পথে হাটছে : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সরকার নিজের ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক বৈরীতা ও বিরোধকে ক্রমান্বয়ে উস্কানী দিয়ে চলেছে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি জোরদার করার পরিবর্তে সরকার ঘৃণার রাজনীতিকে জোরদার করে চলেছে। করোনা দুর্যোগ ও বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে যখন দরকার বিরোধী রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নেয়া তখন সরকার রাজনৈতিক বিদ্বেষ ও অসহিষ্ণুতা আরও বাড়িয়ে তুলছে; অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, দেশ ও সরকার পরিচালনায় সরকারের ধারাবাহিক ব্যর্থতা ও ভুল আড়াল করতে সরকার এসব নেতিবচাক কৌশল অবলম্বন করছে কিনা ইতিমধ্যে জনগণের মধ্যে সেই প্রশ্নও দেখা দিয়েছে। তিনি সরকারকে এসব আত্মঘাতি তৎপরতা থেকে সরে আসারআহ্বান জানান।

তিনি বলেন, করোনা সংক্রমন ও মৃত্যু এখনও আতঙ্কজনক পর্যায়ে। বিশ্লেষকরা করোনার তৃতীয় ঢেউ এর আশঙ্কা করছেন। দারিদ্র্যসীমার নীচে এখনও ছয় কোটি মানুষ; স্বল্প আয়ের মানুষ মহাসংকটে; বাজারে আগুন। বেকারত্বের অবস্থাও শোচনীয়। স্বাস্থ্য, চিকিৎসা ব্যবস্থা এখনও দুর্বল ও ভংগুর। প্রশাসনে চলছে আমলাতান্ত্রিক স্বেচ্ছাচারীতা। জাতীয় দুর্যোগজনীত পরিস্থিতি মোকাবেলায় দরকার সমন্বিত ও পরিকল্পিত জাতীয় উদ্যোগ। সকল রাজনৈতিক দলসহ জনগণের প্রতিনিধিত্বকারী সমাজের সকল অংশের মতামত গ্রহণ করা। সরকার এই পথে না হেটে উল্টো পথে হাটছে। এতে বিপদ না কমে বরং আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তিনি সরকারকে অস্থিরতা পরিহার করে সবার মতামত বিবেচনায় নিয়ে সংকট উত্তরণে কার্যকরি পদক্ষেপ নেবার আহ্বান জানান।

আজ পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় তিনি উপরোক্ত আহ্বান জানান।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা শুরু হয়েছে। পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, এ্যাপোলো জামালী, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, সজীব সরকার রতন, কেন্দ্রীয় সংগঠক শাহীন আলম ও ফায়জুর রহমান মুনীর প্রমুখ।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় পার্টির সাংগঠনিক সম্মেলনসহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ