শুক্রবার ● ৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবিঘর » ১৮ বছরের উপর সবাইকে গণটিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসুন
১৮ বছরের উপর সবাইকে গণটিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে গণটিকা প্রদান ক্যাম্পেইন সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর তথা সরকারের সমন্বয়হীনতা ও বারবার সিদ্ধান্ত পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, এর ফলে জনগণের মধ্যে মারাত্মক বিভ্রান্তি ও হতাশা তৈরী হয়েছে। দেশের অধিকাংশ মানুষ এখনও জানেনা কোথায়, কখন, কিভাবে টিকাদান ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে।এক এক সময় এক এক সিদ্ধান্ত নেওয়ায় এই বিভ্রান্তি আরও বেড়েছে।
বিবৃতিতে তিনি অবিলম্বে এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্তহীনতা,সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা পরিহার করে টিকাদান ক্যাম্পেইন কার্যকরি করার আহবান জানান।
তিনি ১৮ বছরের উপর সবাই গণটিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার দাবি জানান। একই সাথে তিনি যার যা পরিচয়পত্র আছে তার ভিত্তিতে টিকাকেন্দ্রে উপস্থিত সবাইকে টিকা দেবার আহবান জানান।
তিনি টিকা প্রদানের ক্ষেত্রে বয়স্কদের পাশাপাশি উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত গারমেন্টস শ্রমিকসহ শ্রমজীবী - মেহনতি মানুষকে অগ্রাধিকার দেবার দাবি জানান।
বিবৃতিতে তিনি টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি অনুসরণে জনগণকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে সকল রাজনৈতিক দল,সামাজিক - সাংস্কৃতিক সংগঠন, ছাত্র- যুবক ও সামাজিক ভাবে গণ্যমান্য ব্যক্তিদেরও এগিয়ে আসার আহবান জানান। এব্যাপারে সরকারকেও দলীয় সংকীর্ণতা পরিহার করে সংশ্লিষ্ট সবাইকে টিকাদান ক্যাম্পেইনে যুক্ত করা প্রয়োজন।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 