সোমবার ● ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় » সাইফুল হক দেশবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন
সাইফুল হক দেশবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ঈদ উৎসবের আগেই অভাবী, নিঃস্ব ও অসহায় পরিবারসমূহের কাছে খাবার বা নগদ টাকা পৌঁছাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গরীবের প্রণোদনার অর্থ নিয়ে দুর্নীতি, অনিয়ম ও দলবাজী কঠোর হস্তে বন্ধ করারও তিনি আহ্বান জানান।
বিবৃতিতে একই সাথে তিনি মহামারী দুর্যোগে সর্বশান্ত হওয়া শ্রমজীবী-মেহনতিসহ স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন তাদের এই মানবিক সহযোগিতা লক্ষ লক্ষ পরিবারের দূদর্শা খানিকটা হলেও দূর করতে পারে।
তিনি এখনও পর্যন্ত বেশকিছু গার্মেন্টস করখানায় বেতন ও উৎসব ভাতা পরিশোধ না করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এবং অবিলম্বে তাদের যাবতীয় বকেয়া পরিশোধ করার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ থেকে সবাই মহামারী দুর্যোগকালেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, লক্ষ লক্ষ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ হবে।




বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই
নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সাংবিধানিক সুরক্ষার প্রস্তাব দেয়া হয়েছে 