মঙ্গলবার ● ২২ জুন ২০২১
প্রথম পাতা » ছবিঘর » রিক্সা-ভ্যান-ইজিবাইক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা ‘গণবিরোধী’
রিক্সা-ভ্যান-ইজিবাইক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা ‘গণবিরোধী’
সংবদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন করোনা মোকাবেলায় প্রস্তুতিহীন অপরিকল্পিত লকডাউনে প্রত্যাশিত ফল আসবে না। লকডাউন কার্যকরি করার জরুরী পদক্ষেপ ছাড়া কেবল ঘোষণা দিয়েই লকডাউন বাস্তবায়ন করা যাবে না; সংক্রমনও নিয়ন্ত্রনে আনা যাবে না। তিনি বলেন, লকডাউনের আকস্মিক ঘোষণায় ঢাকার পাশর্^বর্তী সাত জেলাসহ দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের জেলাসমূহের লক্ষ লক্ষ শ্রমজীবী- মেহনতি মানুষ ও দিনমজুরেরা চরম বিপদে পড়েছে। বিরাট সংখ্যক দিন এনে দিন খাওয়া মানুষের ঘরে এখন খাবার নেই, নগদ অর্থও নেই। স্বল্প আয়ের এই সমস্ত মানুষের কাছে খাবার ও নগদ অর্থ পৌঁছাতে না পারলে এই মানুষদের দুর্দশা চরমে উঠবে এবং সেক্ষেত্রে লকডাউনও বিশেষ কাজে আসবে না।
তিনি লকডাউনের জেলাগুলোতে অনতিবিলম্বে শ্রমজীবী ও দিনমজুরদের মধ্যে খাবার সরবরাহ ও নগদ অর্থ পৌঁছানোর দাবি জানান। একই সাথে তিনি টিসিবি’র আওতায় স্বল্পমূল্যে খাদ্য প্রদান, দুর্যোগকালীন রেশনিং ব্যবস্থা ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নেবারও দাবি জানান। তিনি সংক্রমন কবলিত জেলাসমূহে করোনা চিকিৎসার অপ্রতুলতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জরুরী ভিত্তিতে ফিল্ড হাসপাতাল চালু করে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলারও দাবি জানান।
তিনি করোনা দুর্যোগের মধ্যে ব্যাটারীচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণাকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবার দাবি জানান।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 