শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ২৫ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » করোনা দুর্যোগের মধ্যে ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অন্যায়
প্রথম পাতা » ছবিঘর » করোনা দুর্যোগের মধ্যে ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অন্যায়
৮৫৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা দুর্যোগের মধ্যে ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অন্যায়

ছবি : সংগৃহীত সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছেন এবং করোনা দুর্যোগের মধ্যে পানির দাম বৃদ্ধিকে অন্যায়, আমলাতান্ত্রিক ও চর দায়িত্বহীন পদক্ষেপ হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, করোনা মহামারীর মধ্যে মানুষ যখন নানাদিক থেকে প্রচণ্ড কষ্টের মধ্যে দিন পার করছে তখন ওয়াসা বোর্ডের অনেকেরই মতামত অগ্রাহ্য করে আমেরিকায় বসে ওয়াসার এমডি তাকসিম এ খানের স্বেচ্ছাচারী মনোভাবের কারনে পানির দাম বৃদ্ধি করা হল। তিনি বলেন, বর্তমান সরকারের গত ১৩ বছরে ১৪ বার ঢাকায় পানির দাম বৃদ্ধি করা হয়েছে। অথচ ঢাকা ওয়াসার পানির মান ও সেবা বাড়েনি; এবং ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ মানুষ ওয়াসার পানি নিয়ে মারাত্মক বিক্ষুব্ধ। তিনি বলেন, মানুষের ক্ষোভের বিষয় আমলে না নিয়ে ওয়াসার এমডি যা খুশী তাই করে যাচ্ছেন। এখন মাসের পর মাস তিনি কিভাবে আমেরিকায় থেকে ওয়াসার চাকুরী করেন তাও এক বড় প্রশ্ন।

বিবৃতিতে তিনি অনতিবিলম্বে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, ওয়াসার সেবার মান বৃদ্ধি ও অবিলম্বে ওয়াসার এমডি’র অপসারণের দাবি জানান।
বিদ্যুতের দাম বৃদ্ধির মাত্র এক দিন পরেই ২৮ ফেব্রুয়ারি পানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা), বিজ্ঞপ্তিতে, আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম ১১. ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৪.৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে ২৪.৯৭%। অন্যদিকে, বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট পানির দাম ৯.৯৪ % বাড়িয়ে ৩৭.০৪ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ওয়াসা গত আট মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পানির দাম বাড়ালো।

কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ আর এক বিবৃতিতে বাংলা একাডেমীর মহাপরিচালক ও দেশের বরেণ্য কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তার মৃত্যুতে দেশ তার এক কৃতি সন্তান হারিয়েছে। বাংলা কাব্য সাহিত্যে অবদানের জন্যে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি সজ্জন হাবীবুল্লাহ সিরাজীর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ